মে মাসেই সাত পাকে বাঁধা পড়ছেন ছোটপর্দার উচ্ছেবাবু তথা আদৃত, জানেন পাত্রী কে?

Adrit Roy is getting married soon: বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) যে সমস্ত তারকারা দর্শকদের মনে পাকাপাকি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম মুখ হলেন অভিনেতা অদৃত রায় (Adrit Roy)। জি বাংলা চ্যানেলের একসময়ের অত্যন্ত জনপ্রিয় এবং হিট ধারাবাহিক মিঠাই (Mithai) -তে প্রধান নায়কের ভূমিকায় তাকে অভিনয় করতে দেখেছেন দর্শক মহল। এই মিঠাই ধারাবাহিক থেকেই এক বিরাট জনপ্রিয়তা অর্জন করেন সবার প্রিয় উচ্ছেবাবু।
মানুষ যাদের পছন্দ করে তাদের জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে তারা সদা কৌতূহলী হয়ে থাকেন। তাই তাদের প্রিয় অভিনেতা এই আদৃত রায়কে নিয়েও তাদের কৌতূহল কিছু কম নয়। সেই মিঠাই চলাকালীন অভিনেতার প্রেম জীবন সম্পর্কে জানতে বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা যায় তাদের। তার প্রেম জীবন একটা ওপেন সিক্রেট। কখনোই সেখানে শিলমোহর দেননি অভিনেতা।

মিঠাই এর সেট থেকে শুরু করে পর্দার বাইরে উচ্ছেবাবুর সাথে তার অনস্ক্রিন দিদিয়ার সম্পর্ক বেশ চর্চার বিষয় ছিল দর্শক মহলে। এখনো কোথাও তাদের একসাথে দেখা গেলেই শুরু হয়ে যায় চর্চা। আনন্দে ভরে যায় দর্শকদের মন। এইবার শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা আদৃত রায়।
আরও পড়ুন: ‘আমার স্ট্রাগলের কথা না ভেবেই লোকে আমায় জাজ করে…’, সোশ্যাল মিডিয়ায় ট্রো’লিং নিয়ে সরাসরি মুখ খুললেন শ্রাবন্তী
অভিনেতা অভিনেত্রী কেউ কোনভাবে মুখ না খুললেও গুঞ্জন ছিল বহুদিন ধরেই। তবে এতদিন কোনো সঠিক খবর জানা যায়নি। এবার একেবারে একশো শতাংশ পাকা খবর মিলতেই আনন্দে উচ্ছসিত দর্শক মহল। এই টলিপাড়ার বিশ্বস্ত সূত্র থেকে যে তথ্য মিলেছে সেই অনুযায়ী, খুব সম্ভবত মে মাসের ১১ তারিখ হলো সেই শুভ লগ্ন।

ওই দিনই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের জনপ্রিয় এবং সবার প্রিয় জুটি আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। তবে এখন শুধু এইটুকুই জানা সম্ভব হয়েছে। এই মুহূর্তে বিয়ের তারিখ ছাড়া আর কিছু ফাঁস করেননি তারা। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তারা গোপনেই রাখতে চান তাদের বিয়ের খবরটি।

