বিরাট দুঃসংবাদ! বিয়ের আগেই ভয়ংকর দুর্ঘটনায় র’ক্তাক্ত দেবমাল্য! মধুমিতার জীবনে নেমে এলো অন্ধকার!

জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। বাংলার সকল পুরুষের স্বপ্নের নারী এখন মধুমিতা। অভিনেত্রীর অভিনয় এবং রূপে মুগ্ধ গোটা বাংলার মানুষ। টেলিভিশনের ছোট পর্দা দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও বর্তমানে রুপোলি পর্দার পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও রাজত্ব চালাচ্ছে মধুমিতা। তার অভিনীত প্রতিটি সিনেমা এবং ওয়েব সিরিজ সফল। এত অল্প বয়সেই যে সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী সেটা সত্যি আশ্চর্যজনক।
আমরা সকলেই জানি মধুমিতার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। সদ্য প্রেমে পড়েছেন অভিনেত্রী। নিজের প্রেমিকের সাথে সাথে তার বেশ কয়েক গুচ্ছ ছবি এই পুজোতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। মধুমিতার ছোটবেলাকার বন্ধু।

খুব শীঘ্রই তাদের বিয়ে পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগে অভিনেত্রীর জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা, যা নিয়ে চিন্তায় রয়েছেন দর্শক। উল্লেখ্য এর আগেও মধুমিতা বিয়ে করেছিলেন অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা সৌরভকে। সেই সময় খুব অল্প বয়স ছিল মধুমিতার। অল্প বয়সে ভালবেসে সৌরভকে বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে কয়েক বছর যেতে না যেতেই ভেঙে যায়, সুখের হয়নি সেই বিয়ে। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পরে দীর্ঘ বেশ কয়েক বছর একাই কাটিয়েছিলেন মধুমিতা।
তারপরেই খুঁজে পেয়েছেন জীবন সঙ্গী দেবমাল্যকে। কিন্তু এবারেও বিয়ের আগেই ঘটে গেল বিরাট দুর্ঘটনা। অভিনেত্রীর এখনো বিশ্বাস হচ্ছে না সেই ঘটনার কথা। নিজে সোশ্যাল মিডিয়ায় সেই দুর্ঘটনার কথা সকলের সঙ্গে ভাগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় দুজনে। দুজনের সুন্দর মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মধুমিতা। কিন্তু, সম্প্রতি মধুমিতার ইনস্টা স্টোরিতে চোখ রাখলে শিউরে উঠবেন দর্শক।
চোখের নীচে রক্ত, একেবারে কালসিটে পড়ে গিয়েছে। চেহারার এইরকম ভয়ংকর অবস্থা দেখলে চমকে যাবেন। তবে এই মারাত্মক অবস্থাটা হয়েছে মধুমিতার মনের মানুষ দেবমাল্য চক্রবর্তীর। ক্রিকেট টুর্নামেন্ট খলতে গিয়েই ঘটিয়েছেন বিপত্তি। মধুমিতার ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘যখন একজন মানুষ আহত হয় তখন নীরবে পরিবারের প্রতিটি সদস্য কষ্ট পায়। হয়ত এই দুর্ঘটনা খেলার একটা অংশ কিন্তু, খেলোয়ারের সেফটি অবহেলা করা কখনই কাম্য নয়।’
আরও পড়ুনঃ রাইয়ের মৃ’ত্যু দিয়েই শেষ হচ্ছে মিঠিঝোরা! এবার নতুন ধারাবাহিকে ফিরছে রাই! প্রকাশ্যে মেগার প্রথম ঝলক!
দেবমাল্য এই ঘটনার বর্ণনা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘১০ মে ক্রিকেট বলের দ্বারা আমার বাঁদিকের চোখের নীচে মারাত্মক আঘাত লাগে। অস্ত্রোপচারও করতে হয়েছে। সেই সঙ্গে অনেকগুলো সেলাইও পড়েছে। খেলোয়ারের নিরাপত্তার বিষয়ে অবশ্যই ক্লাবের খেয়াল রাখা উচিত। সেটা যখন হয় না তখন অবশ্যই আওয়াজ তোলা প্রয়োজন।’

