কৌশাম্বীর জন্য বিরাট স্বার্থত্যাগ আদৃতের! সাফল্য নয়, স্ত্রী তার কাছে দামী!

বর্তমানে এই বাংলা টেলিভিশন জগতে (Bengali Television) বাংলার দর্শকদের মনে অন্যতম স্থান দখল করেছেন জনপ্রিয় অভিনেতা অদৃত রায় (Adrit Roy)। টেলিভিশনের একটি অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)-তে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন আদৃত।
ধারাবাহিক চলাকালীন এবং ধারাবাহিক শেষ হওয়ার পরেও সর্বদাই চর্চায় থাকেন এই অভিনেতা। ধারাবাহিকে তার অনস্ক্রিন দিদির সাথে অভিনেতার সম্পর্ক নিয়েও জল গড়িয়েছিল বহুদূর। অনেকেই বিষয়টিকে ভালো চোখে দেখেছিলেন এবং সমর্থন জানিয়েছিলেন। আবার অনেকে বিশেষ করে যারা আদৃতকে সৌমির সাথেই দেখতে চেয়েছিলেন, তারা এই সম্পর্কের ঘোর বিরোধিতা করেছেন। যদিও সেই সব কিছুকে তুচ্ছ করে একে অপরের হাত আরো শক্ত করে ধরে থেকেছেন অভিনেতা আদৃত এবং কৌশাম্বী।
ইতিমধ্যেই অভিনেতার সমস্ত অনুরাগীরা জানেন যে গত ৯ মে সাত পাকে বাঁধা পড়েছেন সবার প্রিয় জুটি আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। নিজেদের একসাথে থাকার স্বপ্নকে পূর্ণতা দিয়ে নিজেদের প্রেমকে পরিণতিতে বদলে দিয়েছেন তারা। বিয়ে করার সময় অনেক শপথ নিতে হয়। একে অপরের জন্য নিজের সব থেকে বড় স্বার্থটাকেও ত্যাগ করতে পারার মতন শপথও নিয়েছিলেন তারা। আর সেটাই এবার অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন অভিনেতা আদৃত রায়।
আরো পড়ুন: ফুলকির কাণ্ড দেখে প্রেমে পড়লো রোহিত! তাদের সুখী জীবনে ঝড় তুলতে রুদ্রর হাত ধরে ঢুকে পড়লো শালিনী!
নিজের পেশাগত জীবনে সফলতা পাওয়ার জন্য এবং সবার আগে এগোনোর জন্য মানুষকে অনেক কিছু করতে দেখা যায়। অনেক অভিনেতা-অভিনেত্রীদের অনেক রকম উপায় অবলম্বন করতে দেখা যায়। সফলতা পেতে অনেক বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছেন দর্শক মহল। কিন্তু নিজের কাছের মানুষের জন্য এত বড় স্বার্থত্যাগ করতে হয়তো এই প্রথম দেখছেন দর্শক মহল। কৌশাম্বীর জন্য নিজের পেশাগত জীবনে অনেক বড় আত্মত্যাগ করলেন অভিনেতা আদৃত রায়।
কৌশাম্বীর জন্য কোন সুযোগ হাতছাড়া করলেন তিনি?
কিছুদিন আগেই দর্শকদের জানানো হয়েছিল, খুব তাড়াতাড়ি স্টার প্লাসে আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার হিন্দি রিমেক। টলিপাড়ায় কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে সেখানে প্রধান নায়ক চিরাগের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন আদৃত রায়! কিন্তু সেই সুযোগ তিনি হাতছাড়া করেন। আর তার কারণ হচ্ছে তার স্ত্রী কৌশাম্বী! মারা গিয়েছেন কৌশাম্বীর মা। এই নিয়েই কিছু কারণবশত তিনি নাকি এই চরিত্রটিতে অভিনয় করতে চাননি!

