ফুলকির কাণ্ড দেখে প্রেমে পড়লো রোহিত! তাদের সুখী জীবনে ঝড় তুলতে রুদ্রর হাত ধরে ঢুকে পড়লো শালিনী!

সবাই বিশেষ করে শয়তানরা সুযোগের সদ্ব্যবহার করতে ভীষণ ভালোবাসে। তারা জানে কোন সুযোগটাকে কিভাবে কাজে লাগালে সর্বনাশ করা যায়। আর এইবার ঠিক সেটাই করলো জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের প্রধান খলনায়িকা শালিনী মিত্র। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প।

কিছুদিন আগেই শালিনী রোহিতকে মিথ্যে বলে তাকে নিজের ফাঁদে ফেলতে চেয়েছিল। কিন্তু ফুলকি থাকায় সে আর এই কাজটা করে উঠতে পারেনি। তার পরিকল্পনা সফল হওয়ার আগেই ফুলকি এসে এই সমস্ত শয়তানিতে জল ঢেলে দিয়েছিল এবং নিজের স্যারকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এত সহজে হেরে যাওয়ার পাত্রী শালিনী মিত্র নয়। তাই সে এতদিন একটা উপযুক্ত সুযোগের জন্য ঘাপটি মেরে বসে ছিল।

বর্তমানে ধারাবাহিকের পর্দায় দেখা যাচ্ছে, প্রচন্ড ঝড় জল বৃষ্টিতে একেবারে ভেসে গিয়েছে গোটা নবাবগঞ্জ এলাকা। বহু মানুষের ঘর তছনছ হয়ে গিয়েছে। তাদের সমস্ত জরুরি জিনিসপত্র জলের তরে ভেসে গিয়েছে। তারা নিজেদেরকে কোনভাবে আটকে রেখেছে খুঁটির সাথে। ফুলকি তাদের এই কষ্ট সহ্য করতে পারেনি। তাই সে কিছু গরীব দুঃস্থ মানুষদের রায় চৌধুরী বাড়িতে আশ্রয় দেওয়ার বুদ্ধি দেয়। আর তাতে রাজি হয়ে যায় মাস্টার মশাই।

এরপর সবাই মিলে যতজন সম্ভব ততজন মানুষকে এক এক করে রায়চৌধুরী বাড়িতে নিয়ে আসে। ফুলকি তাদের সবার খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে। হৈমন্তীও নিজের সমস্ত রাগ ভুলে গিয়ে গরীবদের সেবায় মেতে ওঠে। কার জ্বর হয়েছে তাকে ওষুধ দেওয়া থেকে শুরু করে প্রত্যেককে পেট ভরে খাওয়ানো সবটাই একা হাতে সামলায় ফুলকি। ফুলকির যে এমন সুন্দর একটা মন আছে, এটা দেখে আরো বেশি করে তাকে ভালোবেসে ফেলে রোহিত।

ফের রায়চৌধুরী বাড়িতে শালিনী

বহুদিন ধরেই শালিনী একটা সুযোগ খুঁজছিল আবার রায়চৌধুরী বাড়িতে ঢোকার। কারণ রোহিতের সামনে না থাকতে পারলে সে রোহিত আর ফুলকিকে আলাদা করতে পারবে না। এইবার সেই সুযোগটা পেয়ে গেল সে। রুদ্র তাকে নিজে রায়চৌধুরী বাড়িতে নিয়ে এলো। শালিনী খুব ভালো করেই জানতো সে যত বড় অন্যায় করে থাকুক না কেন, এই ঝড় বৃষ্টির মধ্যে তাকে কখনোই রায়চৌধুরী বাড়ি থেকে বের করে দেওয়া হবে না। আর সেই সুযোগটাই নিলো সে।

Back to top button