খুব তাড়াতাড়ি ফিরছে বড় পর্দায় আদৃত, বিপরীতে দেখা যাবে সুন্দরী নায়িকাকে! জানুন বিস্তারিত

বহুদিন হলো শেষ হয়েছে ‘মিঠাই’ (Mithai)। সিরিয়ালটি শেষ হওয়ার পর থেকে অনেক দেখতে দেখতে অনেক কটা দিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই সিনেমার মধ্যে দিয়ে কাম ব্যাক করেছেন মিঠাই ধারাবাহিকের প্রধান নায়িকা সৌমিতৃষা কুন্ডু। কিন্তু নায়ক আদৃতের এখনো অব্দি কোন পাত্তা নেই। আদৃতকে দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন তার ভক্তরা।
বহুদিন ধরেই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না আদৃত রায়কে। কাজ না করলেও অভিনেতা অভিনেত্রীরা নানান রকম ভিডিও বা ছবির মধ্যে দিয়ে দর্শকদের সাথে যুক্ত থাকার চেষ্টা করেন। তবে আদৃত রায় একেবারেই যেন উধাও হয়ে গিয়েছেন।
শোনা যাচ্ছে নতুন ছবির কাজের জন্য তিনি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছেন, সেই জন্য তিনি কোনও অনুষ্ঠানেই অংশ নিচ্ছেন না। শুধু তা-ই নয়, ছবির জন্য যে লুক তৈরি করেছেন আদৃত, সেটা এখনই দর্শকদের সামনে প্রকাশ করা যাবে না। তাই লোকচক্ষুর আড়ালেই রয়েছেন তিনি। বহু দিন পরে আবার বড় পর্দায় দেখা যাবে আদৃতকে।
এবার প্রশ্ন উঠছে নায়কের বিপরীতে নায়িকা কে? সেখানেও নাকি দর্শকদের জন্য রয়েছে একটা চমক। অনেক দিন ধরেই আলোচনা চলছে। শোনা যাচ্ছে আদৃতের বিপরীতে দেখা যাবে নতুন মুখ। তিনি আগে কখনোই বড়পর্দায় কাজ করেননি। টলিপাড়ার অন্দরে গুঞ্জন ‘এসভিএফ’-এর মাধ্যমে প্রথম বার বড় পর্দায় অভিষেক হতে চলেছে নতুন নায়িকার। যতদূর খবর এই নায়িকার নাম মুনমুন রায়। আর ছবির নাম ‘পাগলপ্রেমী’।
আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই বড় সংকটে অঙ্কুশ! গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী অভিনেতা! খবর সামনে আসতেই মন খারাপ ভক্তদের
এই অভিনেত্রী আগে মডেল হিসাবে কাজ করেছেন। বেশ কিছু সংস্থার মুখ হিসাবেও নাকি কাজ করেছেন তিনি। নায়িকা হিসাবে এটাই তার কাজ। কান পাতলে শোনা যাচ্ছে এই ছবিতে নাকি প্রথমে গিয়েছিল উজান গঙ্গোপাধ্যায় এবং লহমা ভট্টাচার্যের কাছে। কিন্তু কোনও কারণবশত কাজটি হয়নি। শেষ পর্যন্ত কাজটি যায় আদৃত আর মুনমুনের ঝুলিতে। যদিও প্রযোজনা সংস্থা এই নিয়ে কিছুই বলেননি।

