ঘু’ষখোর শালিনীর পর্দা ফাঁ’স! ফুলকির ঘু’ষিতে হিমিকা কুপোকাত! দুর্ধর্ষ আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি যাতে বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারে তার জন্য শালিনী ইচ্ছে করে ফুলকির নামটা বাংলা থেকে সরিয়ে দিয়েছে। শালিনী চেয়ার পারসন হওয়ার পর থেকেই ফুলকির সাথে এই অন্যায় করছে। প্রথমে কেউই শালিনীর এই চাল ধরতে পারেনি। তবে পরে রোহিত ফুলকির নাম দিতে গিয়ে জানতে পারে বক্সিং প্রতিযোগিতায় শালিনী এই সমস্ত কান্ড ঘটিয়েছে। এদিকে পরেরদি বক্সিং প্রতিযোগিতায় ফুলকি কিভাবে খেলবে সেটাই বুঝতে পারে না কেউ।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 10 November, ফুলকি আজকের পর্ব ১০ নভেম্বর, ফুলকি আজকের পর্ব

ফুলকি আজকের পর্ব ২৫ নভেম্বর (Phulki Today Episode 25 November)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে শালিনী, রুদ্র, ঈশিতা প্রত্যেকেই তো ভীষণ খুশি ফুলকি প্রতিযোগিতায় খেলতে পারবে না জেনে। কিন্তু রোহিত যে অন্যরকম প্ল্যান করেছে সেটা কেউ ধরতে পারেনি। তাই যখন উড়িষ্যার প্রতিযোগী হিসেবে ফুলকির নাম ঘোষণা করা হয় তখন প্রত্যেকেই অবাক হয়ে যায়। আসলে উড়িষ্যা দলের প্রতিযোগি কম হওয়ায় উড়িষ্যা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়নি তাই সেই জায়গায় রোহিতের পরিচিত থাকায় ফুলকি উড়িষ্যার হয়ে খেলার সুযোগ পায়।

উড়িষ্যার হয়ে খেলে রোহিতের মুখ রাখল ফুলকি

ফুলকিতে শুধুমাত্র খেলার সুযোগ পেয়েছে তাই নয়, জয় লাভও করেছে। বাংলার হিমিকাকে হারিয়ে শালিনী রুদ্র সকলের মুখে যোগ্য জবাব দিয়েছে। ফুলকির জয় লাভের পর রুদ্র নিজে ফুলকির গলায় মেডেল পরিয়ে দেয়। এরপর ফুলকি রুদ্রকে বলে তাকে আশীর্বাদ করতে যেন প্রতিটা ম্যাচ ফুলকি এভাবেই জিততে পারে।

আরও পড়ুন: ঝিলিকের সামনেই বে’ফাঁস পি.আর.কে! ঝিলিক কি পারবে আঁখির আসল পরিচয় জানতে!

এরপর ফুলকি রোহিত দুইজনকে প্রেস কনফারেন্সের জন্য ডাকা হয়। সেখানে প্রশ্ন করা হয় ফুলকি কেন বাংলার মেয়ে হয়ে বাংলার হয়ে খেলল না, কেন উড়িষ্যার হয়ে খেললো। রোহিত জানায় বাংলা থেকে ফুলকির নাম নেওয়া হয়নি। তাই ফুলকি খেলতে পারেনি। এরপরে বক্সিং দলের সবাই শালিনীকে বলতে থাকে সবার সামনে গিয়ে সত্যিটা স্বীকার করে ক্ষমা চাইতে। কারণ শালিনী ক্ষমা না চাইলে ফুলকিকে বাংলায় হয়ে খেলানো যাবে না, আর বাংলা পিছিয়ে পড়বে। শালিনী কোনো রাস্তা না দেখে সকলে সামনে ক্ষমা চায় আর ফুলকিকে বাংলা থেকে খেলার জন্য অনুরোধ করা হয়। এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button