আদৃত কৌশাম্বির সম্পর্কে ভাঙন! বিয়ের খবরের মাঝেই ভেঙে গেল সম্পর্ক, খবর সামনে আসতেই দুঃখের সুর ভক্তমহলে!

বর্তমানে টলি (Tollywood) পাড়ায় চলছে বিয়ের মরশুম। পরম পিয়া থেকে শুরু করে সৌরভ দর্শনা, একে একে সবাই সেরে ফেলছে বিয়ে। এর মাঝেই শোনা যাচ্ছিল আর দেরি না করে এইবার বিয়েটা সেরে ফেলতে চান টলিপাড়ার আর অত্যন্ত চর্চিত জনপ্রিয় জুটি আদৃত কৌশাম্বি।

এটা যে নিছক গুঞ্জন নয় তার নিশ্চয়তা দিয়েছিলেন তাদেরই নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক বন্ধু। নিশ্চিত হতেই বেশ খুশি হয়েছিলেন দর্শকমহল। সেই মিঠাই এর সেট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া কোথাও তাদের প্রেমের খবর অজানা নয়। যদিও তারা নিজেরা কখনোই নিজের মুখে স্বীকার করেননি সেই কথা।

Adrit Roy and kaushambi

নায়কের জন্মদিন হোক কিংবা অন্য কোনও বিশেষ দিন— একসঙ্গে অনেক সময়ই দেখা গিয়েছে নায়ক-নায়িকাদের। আলাদা আলাদা ছবি পোস্ট করলেও দর্শকদের বুঝতে বাকি থাকত না যে একসাথে সোনালী সময় কাটাচ্ছে এই তারকা জুটি। তবে বিয়ে ঠিক হতেই হঠাৎ বিচ্ছেদ!

এর আগে দীর্ঘ দিন একটি সম্পর্কে ছিলেন অভিনেতা। গত বছরের শেষের দিকেও নাকি বিয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যায় সবটা। তবে তখনও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতা। এখনও ঠিক একইভাবেই কোন কথাই বলছেন না তিনি।

আরও পড়ুনঃ ৭ দিনের পুলিশি হেফাজত ভেঙে পর্ণাকে নিয়ে পালিয়ে গেল সৃজন! আড়ালে থেকেই এবার রুচিরাকে খুঁজবে সৃজন পর্ণা!

টলিপাড়া সূত্রের খবর, কিছু দিন হল প্রেমিকা অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতো নেই। তাই বিয়েটা আদেও হবে কিনা সেই নিয়েও আর কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তাদের তরফ থেকে। সদ্য নতুন ছবির শুটিং শেষ করলেন নায়ক। অন্য দিকে নায়িকা ব্যস্ত সিরিয়ালের শুটিংয়ে।

Back to top button