৭ দিনের পুলিশি হেফাজত ভেঙে পর্ণাকে নিয়ে পালিয়ে গেল সৃজন! আড়ালে থেকেই এবার রুচিরাকে খুঁজবে সৃজন পর্ণা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় বর্তমানে যে সমস্ত ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, পর্ণার কথা না শুনে এক বিরাট বড় ভুল করে বসে রুচিরা। যার দরুন এক গুন্ডা রুচিরাকে মেরে ফেলার ভয় দেখায়। এর পর সেই গুন্ডার লোকজন রুচিরাকে গুলি করে। আর এই সমস্ত দোষ গিয়ে পরে পর্ণার ঘাড়ে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, আদালতে পর্ণার বিপক্ষে থাকা উকিল একের পর এক মিথ্যে সাক্ষীর কথা শুনিয়ে প্রমাণ করে যে এই সব কিছুর পিছনে পর্ণার হাত আছে। বেশ দ্বন্দ্বে পড়ে যায় মহামান্য বিচারক।

শেষ পর্যন্ত বিচারক পর্ণাকে জামিন দিতে নারাজ হন। তবে আরো সাক্ষী এবং প্রমাণ জোগাড় করার জন্য আরো সাত দিনের সময় দেওয়া হয় পর্ণার উকিলকে। কিন্তু এতদিন নিজের স্ত্রীকে কিছুতেই জেলে থাকতে দেবে না সৃজন।

আরও পড়ুনঃ গিনির পারফিউমের গন্ধে সন্দেহ বাড়লো রূপের! নীলের মন্দিরে যাওয়ার কথা জানতে পারলো মেঘ, সে ক্ষমা করবে নীলকে!

পর্ণাকে যখন পুলিশ কাস্টারি তে নিয়ে যাওয়া হয়, তখন সৃজন সেখানে চলে আসে বাইক নিয়ে। সে পর্ণাকে বাইকে চাপিয়ে অনেক দূরে পালিয়ে যায়। এরপর তারা ঠিক করে দুজন মিলে লুকিয়ে থেকেই রুচিরা এবং আসল দোষীদের খুঁজে বার করবে তারা।

Back to top button