‘অনুপমা’ ধারাবাহিকে নায়িকার মুখ বদল! নায়িকা চরিত্রে এবার বঙ্গকন্যা অদ্রিজা রায়!

টেলিভিশনের পর্দার (television screen) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অদ্রিজা রায় (Adrija Roy) বাংলা টেলিভিশনের (Bengali television) পাশাপাশি হিন্দি টেলিভিশনেও (Hindi television) বেশ জনপ্রিয়তা পাচ্ছেন অদ্রিজা। গত এক দেড় বছর ধরে হিন্দি টেলিভিশন জগতের হয়ে একাধিক ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী, পেয়েছেন বিরাট সাফল্য।

বাংলা টেলিভিশনের ছোট পর্দার হাত ধরে অভিনয় যাত্রা শুরু হয়েছিল অদ্রিজার। বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে দুর্গা দুর্গেশ্বরী, জয় কালী কলকাত্তাওয়ালি, পটল কুমার গানওয়ালা, মৌ এর বাড়ি, বিক্রম বেতালের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। হিন্দি টেলিভিশন জগতে দুর্গা চারু, ইমলি, কুণ্ডলী ভাগ্যর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী।

বর্তমানে মুম্বাই শহরের দাপিয়ে কাজ করছে অদ্রিজা। একের পর এক প্রজেক্ট রয়েছে তার হাতে। সাবলীল অভিনয়, হিন্দি ভাষায় দক্ষতা সবমিলিয়ে অভিনেত্রীর অভিনয় করার সুযোগ আরও বাড়ছে বলিউডে। তাই একের পর এক ধারাবাহিককে কাজের সুযোগ আছে তার কাছে। সম্প্রতি আরও একটি জনপ্রিয় ধারাবাহিকে নায়িকা চরিত্রে আসছেন অদ্রিজা।

নতুন রূপে অদ্রিজা

অনুপমা ধারাবাহিকে এবারে নায়িকা চরিত্রে আসছেন অদ্রিজা। স্টার প্লাসের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো অনুপমা। স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিকের অনুকরণে এই ধারাবাহিক শুরু হয়েছে স্টার প্লাসে। বাঙালি মেয়ে রূপালী গঙ্গোপাধ্যায় এই ধারাবাহিকে অনুপমার চরিত্রে অভিনয় করতেন। এবারের নায়িকা হিসেবে আসছে অদ্রিজা।

আরও পড়ুনঃ রুদ্র ঈশিতার ঘ’নিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁ’স! ভেঙে গেল হৈমন্তীর ভুল ধারণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এতদিন পর্যন্ত রুপালি নায়িকা চরিত্রে দর্শকের মন জিতে এসেছেন। তবে গল্পে হঠাৎই হতে চলেছে নায়িকা বদল। আর সেই চরিত্রে দেখা যাবে এবার থেকে অদ্রিজাকে। তবে নিশ্চিন্তে থাকুন, অনুপমা ধারাবাহিকে অনুপমা চরিত্রে রুপালির জায়গা কেউ নিচ্ছে না। ধারাবাহিকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো রাহি সেই চরিত্রে নায়িকার মুখ বদল হচ্ছে। আর সেখানে আসছে সকলের প্রিয় অদ্রিজা। কিন্তু হঠাৎই চ্যানেল কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছেন নায়িকাকে। সেই নিয়ে সমাজ মাধ্যমে মুখ খুলতে দেখা যায় আলিশাকে। তিনি জানান, বিনা নোটিশে এমনকী বিনা কারণে তাঁর সঙ্গে অবিবেচকের মতো আচরণ করেছেন চ্যানেল কর্তৃপক্ষ।

Back to top button