রুদ্র ঈশিতার ঘ’নিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁ’স! ভেঙে গেল হৈমন্তীর ভুল ধারণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রুদ্র এবং ঈশিতার মধ্যে যে একটা অন্যরকম সম্পর্ক রয়েছে সেটা তো দর্শক আগেই জানতে পেরেছিল। কিন্তু ফুলকি বা রোহিতদের বাড়ির কেউই এই বিষয়টা জানতো না। তবে সত্যি বেশিদিন চাপা থাকে না। তাই জন্য রুদ্র এবং ঈশিতাকে একসঙ্গে দেখে ফেলে ফুলকি। ফুলকি আগের দিন রুদ্রর চেম্বারে যেতে গিয়ে ঈশিতা এবং রুদ্রকে একসঙ্গে জড়াজড়ি করে জড়িয়ে থাকতে দেখে নেয় এবং দেখে নিয়ে ফোনের সঙ্গে সঙ্গে সেটার রেকর্ড করে নেয়। তারপর ফুলকি তাদের সম্পর্কের কথা জানায় রোহিত লাবণ্যকে। তাছাড়া বাড়ির কেউই এই সম্পর্কে কিছু জানতো না।

রুদ্রর মুখোশ খুলতে ফুলকির নতুন চাল
এরপরে রুদ্র ঈশিতার আসল মুখোশটা খুলে দেবার জন্য সবাই মিলে দারুন প্ল্যান করে বাড়িতে পার্টির আয়োজন করা হয়। ঘটা করে রুদ্রকে ডেকে এনে ঈশিতাকে দিয়ে ইচ্ছে করে বরণ করায় ফুলকি। ঈশিতা বরণ করে রুদ্রকে ঘরে নিয়ে এলে রুদ্রর খুব খাতির যত্ন করা হয়। আসলে এই সবটাই তো রুদ্রর মুখোশ খোলার জন্য প্রস্তুতি করা হচ্ছিল। সবার এত ভালো ব্যবহার দেখে রুদ্রর মনেও খটকা শুরু হয়। কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারে না সে।
আরও পড়ুনঃ ফের দুই বোনের গল্প নিয়ে টেলিভিশনের পর্দায় নতুন মেগা! থাকছেন দুই জনপ্রিয় নায়িকা!
এরপরে বাড়ির সবাইকে সিনেমা দেখানোর নাম করে ফুলকি ওই ভিডিওটা সকলের সামনেই চালিয়ে দেয়। ভিডিওটা দেখার পর উপস্থিত প্রত্যেকেই অবাক হয়ে যায়। আসলে বাড়ির কেউই তো এই ঘটনা সম্পর্কে কিছুই জানতো না। শুধুমাত্র রোহিত, ফুলকি, লাবণ্য আর পারমিতা জানতো। রুদ্রর এই রূপ দেখার পর তো লাবণ্যের মা হৈমন্তীর মন ভেঙে যায়। লাবণ্য সবার সামনে রুদ্রকে চড় মারে। রুদ্র প্রথমে কিছু স্বীকার করতে না চাইলেও পরে নিজের কথার জালে নিজেই জড়িয়ে পড়ে। আর এই পর্ব দেখে তো দর্শক উত্তেজিত হয়ে পড়েছে আগামী পর্ব গুলি দেখার জন্য।
ফুলকি আজকের পর্ব ২৪ ডিসেম্বর (Phulki Today Episode 24 December)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে যেহেতু রুদ্র এবং ইশিতার সম্পর্কের সত্যিটা সবার সামনে চলে এসেছে তাই জন্য তারা ভাবে এরপরে কিভাবে নিজেদের বাঁচানো যায়। কিভাবে তারা নিজেদের এই বিপদ থেকে রক্ষা করবে। তাই রুদ্র ঈশিতা এবং রিকি মিলে প্ল্যান করতে থাকে।

