প্রাণে বাঁচলেও হারিয়ে গেল স্মৃতি! হেরে গেলো আনন্দী! একটা ভুলে জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলল আদিদেব!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
জি বাংলার দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় মোটামুটি ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় সেরকম প্রভাব ফেলতে না পারলেও দর্শকদের পছন্দের ধারাবাহিক এটি।

ধারাবাহিকে আমরা নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখতে পাই অভিনেত্রী অন্বেষা হাজরাকে। বিপরীতে নায়ক চরিত্রে রয়েছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। এই পথ যদি না শেষ হয় এর পর আবার এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন দুজনে। তবে বর্তমানে ধারাবাহিকে আদির জীবন সংকটে। মানুষে যমে টানাটানি অবস্থা তার।
গত কয়েকদিনের এপিসোড দর্শক দেখেছেন আদির ব্রেইনে বড়সড়ক সমস্যা দেখা দেওয়ার পর থেকেই লাহিড়ী পরিবারে বিপদের কালো ছায়া নেমে এসেছে। আদির বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কিন্তু আদি তার অপারেশনের ভার নিজের হাতে তুলে দেয় আনন্দীর কাঁধে। তার ভরসা পারলে আনন্দী একমাত্র আদিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারবে। তাও আনন্দী আর তার পুরো মেডিকেল টিম মিলে আদির অপারেশন করে। অপারেশনে অনেক বাধা পেরিয়ে অবশেষে শেষ পর্যন্ত সফল হয় আনন্দী। সফল ভাবে আদির সার্জারি শেষ হয়।
আরও পড়ুনঃ রাস্তায় নেমে গরীব দুঃস্থদের মুখে তুলে দিচ্ছেন খাবার! ধারাবাহিক শেষ হতেই সমাজ সেবায় নামলেন দুই শালিক খ্যাত নন্দিনী দত্ত!
কিন্তু তারপরই আনন্দীর জীবনে ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা। আদির জ্ঞান ফেরার পর সকলেই আদির সাথে দেখা করতে যায়। আনন্দীর সফলতায় সকলেই খুশি হয়। তারপরই সামনে আসে সেই ভয়ংকর সত্যি। আদি চারিপাশে এত মানুষজন দেখে কোথায় আছে বুঝতে পারে না। আনন্দী বাবা-মা টিমের কাউকেই চিনতে পারেনা। প্রথমে তো আদির মা ভাবে হয়তো আদি মজা করছে, কিন্তু সত্যি সত্যি অপারেশনের পর স্মৃতি শক্তি হারিয়ে ফেলে। আনন্দী অপারেশন সফল হয়েও যেন হেরে গেল। আদি কোনো কথা মনে করতে পারে না। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

