রাস্তায় নেমে গরীব দুঃস্থদের মুখে তুলে দিচ্ছেন খাবার! ধারাবাহিক শেষ হতেই সমাজ সেবায় নামলেন দুই শালিক খ্যাত নন্দিনী দত্ত!

কিছুদিন আগেই শেষ হলো স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক (Dui Shalik)। এটা এমন একটা ধারাবাহিক ছিল যা সব দর্শকদের কাছে বেশ পছন্দের ছিল। টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে না পারলেও ধারাবাহিকটি বেশ উপভোগ করতেন দর্শক। আর এই ধারাবাহিকে ঝিলিক চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত (Nandini Dutta)। যাকে এর আগেও বেশকিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর নিজের দক্ষতায় নায়িকা চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন।
এবারে ধারাবহিক শেষ হওয়ার পর সমাজ সেবায় নামলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতেই অভিনেত্রীকে সমাজসেবা করতে দেখা গিয়েছে। দুই শালিক ধারাবাহিকে কাজ করার আগ্রহ বেশকিছু ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন।
পার্শ্ব চরিত্রে অভিনয় করতে করতেই লিড রোলে অভিনয় করার সুযোগ পান অভিনেত্রী। তারপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। শেষবার দুই শালিক ধারাবাহিক অভিনেত্রীকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ধারাবাহিকটি দর্শকদের কাছে খুবই পছন্দের হয়ে উঠেছিল।
View this post on Instagram
তবে ধারাবাহিক শেষ হতে না হতেই এবারে সামাজিক কাজে হাত লাগিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রামের ভিডিও দেখে সকলেই প্রশংসার পঞ্চমুখ সকলে। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী সমস্ত দরিদ্র পথচারীদের নিজের হাতে খাওয়ার পরিবেশন করছেন।
আরও পড়ুনঃ কেলেঙ্কারি কাণ্ড! মা’দক কাণ্ডে গ্রেপ্তার টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা!
ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্লেটের মধ্যে রয়েছে রুটি, আলুর তরকারি আর তার সাথে রয়েছে বিস্কুট। বাচ্চা থেকে বুড়ো সকলেই লাইন দিয়ে একের পর এক এসে খাবার সংগ্রহ করছে। একটি সংস্থার সাথে মিলে অভিনেত্রী এই সুন্দর কাজে হাত লাগিয়েছেন। সত্যি অভিনেত্রীর এই কাজকে সকলেই প্রশংসা জানিয়েছেন।

