টলিপাড়ায় ফের বিয়ের সানাই! বিয়ের পিঁড়িতে জলসার “মেম বউ”! পাত্রটি কে!

বাংলা ধারাবাহিক (Bengali serial) জগতে এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যেগুলো দর্শক চাইলেই ভুলতে পারেন না। ধারাবাহিকগুলি এতটাই জনপ্রিয় ছিল যে দর্শকের মনের মাঝে আজও রয়ে গিয়েছে। ধারাবাহিকের গল্প দর্শকদের পছন্দ ছিল বলেই দর্শক আজও ভুলতে পারিনি সে ধারাবাহিকগুলি। এই তালিকায় বেশ কিছু ধারাবাহিক রয়েছে যেমন অগ্নিপরীক্ষা, এই পথ যদি না শেষ হয়, ঠিক যেন লাভ স্টোরি, মিঠাই, বোঝেনা সে বোঝেনা, গোয়েন্দা গিন্নি ইত্যাদি আরো অনেক।

সেরকমই স্টার জলসা পর্দার এক সময় কারো জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল মেম বউ। আশা করি প্রত্যেকেরই মনে আছে এই ধারাবাহিকের কথা। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। একেবারে পুতুলের মত দেখতে অভিনেত্রী বিনীতা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের ভালোবাসা পেয়েছিলেন। ধারাবাহিকের নাম অনুযায়ী বিনীতাও ছিল এক্কেবারে মেম বউয়ের মত।

নতুন জীবন শুরু করছেন মেম বউ

ওই ধারাবাহিকের হাত ধরেই বাংলা ধারাবাহিক জগতে পা রেখেছিলেন বিনীতা। এবারে সেই মেম বউয়ের বাস্তব জীবনে বিয়ে হতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু দিকেই বিয়ের পিঁড়িতে মনের মানুষের সাথে বসবেন বিনীতা। হঠাৎ করে অভিনেত্রীর বিয়ের কথা শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। আসলে মেম বউ ধারাবাহিকে অভিনয় করার পর অভিনেত্রীকে আর বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। এরপর তিনি পাড়ি দিয়েছিলেন মুম্বাইতে। সেখানে গান অভিনয় সবকিছু নিয়ে ছিলেন।

বর্তমানে অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন পেশাদার গায়িকাও। সম্প্রতি অভিনেত্রীকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে। সেখানেই সাক্ষাৎকারে অভিনেত্রী তার নতুন জীবনের শুরুর কথা জানিয়েছেন। বিনীতার কথায়, “আমি আসলে পাখির মত বাঁচতে ভালবাসি। যাকে কেউ জোর করে ধরে রাখবে না, কারণ আমার এই সৃষ্টিশীল স্বাধীনতা অত্যন্ত দরকার। আমার কাজে কেউ হস্তক্ষেপ করলেই সমস্যা। সব মিলিয়ে যে মানুষটিকে পেয়েছি‌ সে সত্যিই মনের মতো। অপেক্ষা ছিল বহুদিনের, তবে নিজেদের একটু গুছিয়ে অবশেষে এই সিদ্ধান্ত নিলাম।”

আরও পড়ুন: অক্লান্ত পরিশ্রমের টাকায় একা হাতে সন্তান পালন করছে পিংকি! বুড়ো বয়সে বাচ্চা বউকে নিয়ে আদিখ্যেতায় মত্ত কাঞ্চন!

তবে খুব শীঘ্রই আবার বাংলায় ফিরছেন অভিনেত্রী। নিজের নতুন ছবির শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন। বর্তমানে নতুন ছবি নিয়ে ব্যস্ততা চলছে। এখনো কিছু কাজ বাকি রয়েছে। তারপরেই সামনে আসবে তার নতুন কাজের ঝলক। অভিনেত্রীকে আবার এতদিন পর বাংলায় ফিরে পেয়ে তার ভক্তরাও বেজায় খুশি।

Back to top button