“ভাবলাম এইতো আবার লড়ে ফিরছ বোধহয়…” মাতৃহারা অভিনেত্রী তন্বী, মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করলেন অভিনেত্রী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। জি বাংলার মিঠাই (Mithai) ধারাবাহিকে অভিনয় করে একরাশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে এর আগে অভিনয় করেছেন অভিনেত্রী। সদ্য তিনি পা রেখেছেন বড় পর্দায়। তবে এরই মধ্যে
দুঃসংবাদ নেমে এলো অভিনেত্রীর জীবনে। মাতৃহারা হলেন অভিনেত্রী তন্বী লাহা রায়।

কিছুদিন আগেই বড় পর্দায় অভিষেক হয়েছে ছোট পর্দার তন্বীর। আবির ও মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। ‘আলাপ’ সিনেমায় অভিনয় করেছেন মিঠাই ধারাবাহিকের নায়িকা। বহুদিন পর তন্বীর কামব্যাক আনন্দ দিয়েছে সবাইকেই। তবে এরমধ্যে অভিনেত্রীর জীবনে নামল অন্ধকার। হাসপাতালের বেডে নিজের চোখের সামনে ‌ মাকে চলে যেতে দেখলেন তিনি। অভিজ্ঞতা লিখলেন সোশ্যাল মিডিয়ায়।

মাতৃহারা মিঠাই খ্যাত অভিনেত্রী তন্বী লাহা রায়

গত ১৪ এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়ায় সেই দিনের কথা লিখেছেন অভিনেত্রী। লিখেছেন কিভাবে অক্সিজেন মাস্কের ভিতর থেকে নিঃশ্বাস নিতে নিতে, কিভাবে শান্ত হয়ে গেলেন অভিনেত্রীর মা। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বহু দিন ধরেই অসুস্থ অভিনেত্রীর মা এর আগে বহুবার হাসপাতালের বেড থেকে লড়ে জীবনস্রোতে ফিরে এসেছেন। অভিনেত্রী ভেবেছিলেন এবারেও হয়তো তাই হবে। যদিও বাস্তবে তা হলো না।

বারান্দায় দাঁড়িয়ে থাকা মা কিভাবে অভিনেত্রীর গাড়ি চলে যাওয়া পর্যন্ত হাত নাড়তেন, কিভাবে সবার জন্য পছন্দের রান্না করতেন, অভিনেত্রীর প্রথম নিঃশ্বাস দেখা থেকে শুরু করে তাকে বড় করে তোলা, সবটাই যেন চোখের সামনে স্মৃতি হয়ে রয়ে যাচ্ছে অভিনেত্রীর। তন্বী বলেন, তার মা অনেক কষ্ট পেয়েছেন কিন্তু সেই কষ্টের কথা তিনি তার পরিবারকে বুঝতে দেননি। ‌ যদিও মনে মনে মায়ের যন্ত্রণা টের পেয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ছেড়ে জি বাংলার নতুন ধারাবাহিকে গেলেন প্রধান নায়িকা! খবর শুনে অবাক সকলে

মাকে নিয়ে আবেগঘন পোস্টে অভিনেত্রী লিখেছেন হাসপাতালের রুমে মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের হাতটা শক্ত করে ধরেছিলেন তিনি। মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তারপর ধীরে ধীরে চোখের সামনে তারে নিঃশ্বাস স্থির হতে দেখলেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মায়ের হাত ধরে একটি ছবি পোস্ট করেছেন। তার সঙ্গেই লিখেছেন আবেগঘন কথাগুলি। অভিনেত্রী মনে মনে জানেন, মা সব সময়ই তার সঙ্গে থাকবেন।

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

Back to top button