‘এত ঢলাঢলি আর সহ্য হয় না’, ‘সাহেবের গায়ে না পড়লে ভাত হজম হয় না’- সুস্মিতার কান্ড দেখে সমালোচনায় মুখর দর্শক!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।
প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। এখন তো আরো জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিটি দর্শকের কাছে। ধারাবাহিককে কথা অগ্নিভ জুটি এতটাই জনপ্রিয় যে অনেকেই মনে করেন বাস্তবেও এই জুটি প্রেমের সম্পর্কে রয়েছে। যদিও মাঝে জানা গিয়েছিল সাহেবের জীবনে নাকি অন্য কোন নারী রয়েছে, তবে পুরোটাই দর্শকদের ধারণা, সাহেব কখনোই নিজে থেকে সেই নিয়ে কোন মন্তব্য করেনি।
তবে সাহেব সুস্মিতার মাঝেমধ্যেই অফ স্ক্রিন বিভিন্ন সুন্দর মুহূর্ত ধরা পড়ে। সাক্ষাৎকারের মাঝে বিভিন্ন খুনসুটি ভরা মুহূর্তে ধরা দেন তারা। সেই থেকেই তৈরি হয়েছে গুঞ্জন। সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে অসংখ্য মানুষ সাহেব সুস্মিতার এই জুটিকে ভালোবাসা জানালেও একদল নেটিজেন একেবারেই পছন্দ করেননি। অনেকেই মনে করে সুস্মিতা সাহেবের বেশি গায়ে পড়ে, তাই সেই ভিডিও ঘিরে তৈরি হয়েছে সমালোচনা এবং কটাক্ষ।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে কোন একটি অনুষ্ঠানে এক জায়গায় হয়েছে সাহেব সুস্মিতা এবং কথা ধারাবাহিকের অন্যান্য সদস্যরা। সেখানেই বসেছে ফুচকার স্টল। আর সেই ফুচকার স্থল থেকে সাহেব নিজে যেমন ফুচকা খাচ্ছেন তেমন পাশে দাঁড়িয়ে রয়েছেন সুস্মিতা, তাকেও ফুচকা খাইয়ে দিচ্ছেন। আর এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুনঃ র’ক্ত জমে কেলেঙ্কারি কান্ড! সন্তান জন্ম দিয়েই নতুন বিপদে অভিনেত্রী মানসী সেনগুপ্ত! তবে কি বাদ পড়বে গোটা আঙুল?
এই ভিডিও দেখে একদল নেটিজেন সুস্মিতাকে গায়ে পড়া বলেছেন। অনেকেই সাহেব সুস্মিতার এই মাখামাখি ব্যাপারটা পছন্দ করেনা। বিশেষ করে সুস্মিতা যেভাবে সাহেবের গায়ে পড়ে, সব সময় তার সঙ্গে চিপকে থাকে সেটা একেবারেই পছন্দ করে না দর্শকেরা। যার কারণে অনেক সময় সুস্মিতাকে অনেক সমালোচনা কটাক্ষের সম্মুখীন হতে হয়। যদিও অভিনেত্রী এই বিষয়ে কখনোই প্রতিক্রিয়া জানান না।

