র’ক্ত জমে কেলেঙ্কারি কান্ড! সন্তান জন্ম দিয়েই নতুন বিপদে অভিনেত্রী মানসী সেনগুপ্ত! তবে কি বাদ পড়বে গোটা আঙুল?

টেলিভিশনের পর্দার (Television Serial) জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন মানসী সেনগুপ্ত (Manashi Sengupta)। একাধিক ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয়কে দেখে এসেছে দর্শক। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল নিম ফুলের মধু (Neem Phuler Modhu), কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) এর মত জি বাংলার (Zee Bangla) একাধিক ধারাবাহিকে। তবে বর্তমানে কাজ থেকে কিছুটা বিরতি নিয়েছেন মানসী। সেই কারণটা অনেকেই জানেন।
কিছুদিন আগেই অভিনেত্রী দ্বিতীয় বার মা হয়েছেন। সেই খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। কয়েকদিন আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে এবার সন্তান জন্ম দেওয়ার কয়েকদিনের মাথাতেই ঘটল বিরাট বড় বিপত্তি। অভিনেত্রী গর্ভবতী থাকা অবস্থায় নয় মাস পর্যন্ত নিম ফুলের মধ্যে ধারাবাহিকে কাজ করেছেন, তারপরেও গর্ভবতী অবস্থায় উপস্থিত ছিলেন জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড শোতেও। অভিনেত্রী জানিয়েছিলেন তার প্রথম সন্তান আসার পর অনেক অসুবিধা হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এবারে আবারো ঘটলো সেই একই ঘটনা।
হঠাৎ করে অভিনেত্রী জীবনে ঘটে গেল বিরাট দুর্ঘটনা। যার কারণে অভিনেত্রী বিরাট বিপদে পড়েছেন। কেউই ভাবতে পারেনি হঠাৎ অভিনেত্রীর সাথে এমন কিছু ঘটবে। অভিনেত্রী নিজেও একেবারে আশা করেননি এমন দুর্ঘটনা ঘটে যাবে। সোশ্যাল মিডিয়াতেই নিজের বিপদের কথা নিজেই জানিয়েছেন মানসী। আর সেখান থেকে জানতে পেরেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
সন্তান জন্ম দেওয়ার পরেই এমন এক বিপদের মুখে পড়বেন অভিনেত্রী তা সত্যিই কল্পনা করা যায়নি। কিভাবে যে এই বিপদ থেকে রক্ষা পাবেন সেটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন তিনি। যদিও এবারেও নিজের ভুলেই বিপদে পড়েছেন মানসী। সে কথা নিজের মুখে স্বীকার করেছেন। চলুন জেনে নেওয়া যাক বর্তমানে অভিনেত্রী কেমন আছেন।
আরও পড়ুনঃ আচমকা বন্ধ শুটিং! এবার ফেডারেশনের ‘রোষের’ মুখে অভিনেত্রী তথা পরিচালক সুদেষ্ণা রায়!
আসলে অভিনেত্রী যখন গর্ভবতী ছিলেন সেই সময় তার একটি খুব প্রিয় আংটি নিজের মায়ের কাছে রেখে দিয়েছিলেন। সন্তান জন্ম দেওয়ার পর অভিনেত্রীর মা অভিনেত্রীর বাড়িতে আসে এবং সাথে করে নিয়ে আসে অভিনেত্রীর প্রিয় ওই আংটি। মানসী লোভ সামলাতে না পেরে মায়ের থেকে সঙ্গে সঙ্গে আংটিতে নিয়ে নিজের হাতে পড়ে ফেলেন। পড়ে ফেলার পরে আর খুলতে পারে না আঙ্গুল থেকে। রক্ত জমে একেবারে ফুলে ওঠে আঙুলটি। যদিও পড়ে অনেক চেষ্টার পর সোনার দোকান থেকেই আংটিটি কেটে আঙ্গুল থেকে বার করা হয়। পরে একটি বড় সাইজের আংটি কেনেন অভিনেত্রী।

