প্রেম করছে ‘মিঠাই রানী’! আদৃত-কৌশাম্বীর বিয়ের আগে নিজের প্রেমিকের পরিচয় সামনে আনলেন অভিনেত্রী সৌমীতৃষা

Actress Soumitrisha Kundoo is secretly in Love: জি বাংলার সুপারহিট মেগা মিঠাইয়ের হাত ধরে আকাশছোঁয়া পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তার ধ্যান, জ্ঞান, ভালোবাসার সবই নাকি কাজ। একদিকে মিঠাই (Mithai) যখন কাজ নিয়ে ব্যস্ত ঠিক তখনই বিয়ের পিঁড়িতে বসছেন সৌমীতৃষার (Soumitrisha Kundu) অনস্ক্রিন পার্টনার আদৃত রায় (Adrit Roy)। এই বৈশাখে চার হাত এক হবে আদৃত ও তার সঙ্গী কৌশাম্বীর (Kaushambi Chakraborty)। এমন পরিস্থিতিতে নীরবতা ভাঙলেন মিঠাই রানী। এবার জানিয়েই দিলেন নিজের প্রেমিকের পরিচয়।

সৌমীতৃষার প্রেমিক কে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আদৃত ও সৌমিতৃষার রসায়ন ভুলতে পারেন নি কেউ। সবাই চেয়েছিলেন বাস্তবেও এক হোক মিঠাই-উচ্ছেবাবু। কিন্তু তা আর হল কই! পর্দার দিদিয়ার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন আদৃত রায়। ‌এমন পরিস্থিতিতে মিঠাই অনুরাগীরা চাইছিলেন এবার সৌমীতৃষাও হাত ধরুক কারোর। সেই আশা যেন সত্যি হলো এবার।

Soumitrisha kundoo Angry

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে প্রেমের কথা স্বীকার করেছেন পর্দার মিঠাই রানী। শুধু তাই নয় আভাসে ইঙ্গিতে এটাও বলেছেন তার পার্টনার নাকি বিনোদন জগতের বড় নায়ক! ভাবতে অবাক লাগলেও বিষয়টা সত্যি। একদিকে যেমন আদৃত ও কৌশম্বীর বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই নিজের প্রেমিকের নাম পরিচয় সামনে আনলেন‌ অভিনেত্রী সৌমীতৃষা। শুধু কাজকে নয় ‘তাঁকেও’ মন দিয়েছেন অভিনেত্রী।

আসলে সৌমীতৃষা কুন্ডু মনে মনে বেশ ফিল্মি। আর তাই জন্যই অভিনেত্রীর মনের মানুষও পর্দার হিরো। সম্প্রতি মিঠাই ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন ‘যব উই মেট’ সিনেমার একটি সিন। যেখানে করিনার ভিডিয়োর সঙ্গে লেখা ‘আমি ননস্টপ কথা বলি’।

soumitrisha kundoo

আরও পড়ুনঃ শ্যামলীকে অনিকেতের জীবন থেকে সরাতে তিস্তাকে ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর মামনি!

একদিকে যখন করিনার ভিডিওতে একটানা কথা বলার প্রসঙ্গ রয়েছে অন্যদিকে শাহিদের ভিডিওতে লেখা, ‘সমস্ত মনোযোগ দিয়ে আমার মনোযোগ দিয়ে আমার কথা শোনে ও’। সিনেমার ভিডিয়োটি শেয়ার করে সৌমীতৃষা লিখেছেন, ‘একদম সত্যি’। আর সঙ্গে দিয়েছেন একটি লাল হার্টের ইমোজি।অভিনেত্রী এই ভিডিও শেয়ার করার পরেই শুরু হলো আলোচনা। ‌বাস্তবে নয়, বলিউড হিরোর প্রতি মন মজেছে মিঠাই রানীর।

Back to top button