শ্যামলীকে অনিকেতের জীবন থেকে সরাতে তিস্তাকে ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর মামনি!

Kon Gopone Mon Bheseche Today Episode 3 May 2024: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche)। এই ধারাবাহিকে প্রথম থেকেই দেখা গিয়েছিল অনেকেত ও শ্যামলী বিবাহ বন্ধনে বাঁধা পড়লেও একে অপরের থেকে বিরাট ব্যবধানে দূরে। একদিকে কিঞ্চলের মৃত্যু, আর সেই পরিস্থিতিতে হঠাৎ করেই শ্যামলী ও অনিকেতের বিয়ে গোটা বিষয়টি আরো জটিল করে তোলে। যার ফলশ্রুতি সবচেয়ে বেশি ভুগতে হয়েছে শ্যামলীকে।
ধারাবাহিকে দেখা গেছে, শ্যামলী বারংবার তার শ্বশুরবাড়িতে অবহেলিত, অপমানিত যোগ্যতা থাকলেও অনিকেতের কাজ ঘেঁষতে পারেনি সে। সিঁথিতে অনিকেতের নামে সিঁদুর পরেও অনিকেত-এর ঘরণী হয়ে উঠতে পারেনি শ্যামলী! হয়ে উঠতে পারেনি জোড়াবাড়ির সদস্য। বরাবরই বাইরের লোকের মত জোড়াবাড়ির দয়ায় যেন পড়ে রয়েছে সে।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৩ মে ২০২৪ (Kon Gopone Mon Bheseche Today Episode 3 May 2024)
কিছুদিন আগেই ধারাবাহিকে নতুন গল্পের মোড়ে হাজির হয়েছিল তিস্তা। এই তিস্তা আর কেউ নয় শ্যামলী খোদ নিজে। জোড়াবাড়ির সকলের কাছ থেকে নিজের পরিচয় লুকিয়ে এসেছে শ্যামলী। এদিকে তিস্তা জয় করে নিয়েছে সবার মন। শুধু জোড়াবাড়ির সদস্যদের নয়, অনিকেত আর মামনির মনেও রাজত্ব করছে তিস্তা। একাধারে শ্যামলী ও তিস্তা হয়ে সবার উপকার করে আসছে ‘কোন গোপনে মন ভেসেছে’ নায়িকা।
দিন কয়েক আগে ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ডেটে যাওয়ার নাম করে শ্যামলীর কাছ থেকে নিষ্কৃতি চাইছে অনিকেত। শ্যামলী ডিভোর্স দেবে অনিকেত কে। সবাই চায় শ্যামলীর বদলে তিস্তা আসুক অনিকেতের জীবনসঙ্গী হয়ে। শ্যামলীও চাইছে ভালোবাসার পরীক্ষা দিতে। সে নাকি তিস্তাকে জোড়াবাড়ির ভালোবাসার মানুষ হয়ে ওঠে, তার অপেক্ষায় দিন গুনছে শ্যামলী। ঘটনাচক্রে মামনি তথা অনিকেতের মা তিস্তাকে ফিরিয়ে আনার জন্য এবার উঠেপড়ে লাগলো।
আরও পড়ুনঃ “আমি সেখানে ঋতুপর্ণা নই, আমি সেখানে চরিত্র” দাবদাহের মাঝেও ক্লান্তি নেই,’দাবাড়ু’র অভিজ্ঞতা তুলে ধরলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
প্রথম থেকেই মামনির অপছন্দের পাত্রী শ্যামলী। অন্যদিকে তিস্তাকে প্রথম থেকেই পছন্দ করছেন তিনি। অনির বান্ধবী তিস্তা জোড়া বাড়ির বউ হয়ে আসুক মন থেকে তাই চেয়ে এসেছে মামনি। এবার শ্যামলীকে অনিকেতের জীবন থেকে সরাতে পরিকল্পনা করছেন তিনি। তিস্তা আসলে জায়গা ছাড়তে হবে শ্যামলীকে। কীভাবে তিস্তাকে থেকে ফিরিয়ে আনা যায়, এখন সেটাই ধ্যান জ্ঞান হয়েছে মামনির। আর এটাই যদি ঘটে, তবে খুব শীঘ্রই শ্যামলীর জীবনে আসতে চলেছে নতুন ঝড়।

