ছোটপর্দায় ফিরছেন সৌমীতৃষা! জি নয় এবার জলসায় মা দুর্গারূপে দেখা যাবে মিঠাই রানীকে

জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসায় (Star Jalsha) এই মুহূর্তে নয়া ধারাবাহিক (New Serial) আগমনের হিড়িক। টিআরপি (Trp) কম হলেই ভ্রূকুটি দিচ্ছে চ্যানেল। বর্তমান সময়ে দর্শকদের পছন্দকেই অগ্রাধিকার দিচ্ছে বাংলা বিনোদনের চ্যানেলগুলি। জলসা ও জি-এর মধ্যে চলছে টিআরপি মহারণ।

দুই চ্যানেলের মধ্যে চলছে জোর টক্কর। নয়া ধারাবাহিকের আগমনের সঙ্গে সঙ্গেই দুই চ্যানেলের মধ্যে চলে অভিনেতাদের অদলবদল। টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ হতে পারলেই, দর হাঁকাহাকি বেড়ে যায়।

এবার জি-এর জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাবে জলসার পর্দায়। একসময়ের জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। অনেকেই ‘রেকর্ড ব্রেকিং’ বলে তকমা দিয়েছে এই মেগাকে। টানা দু’বছর ধরে সম্প্রচার চলেছিল এই ধারাবাহিকের। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতেন সৌমীতৃষা কুন্ডু।

সদ্য ছোটপর্দা থেকে বড়পর্দায় পা বাড়িয়েছেন অভিনেত্রী। তার মধ্যেই ফের ছোটপর্দায় বড় অফার পেলেন তিনি। তবে এবার জি নয়, জি-এর এক নম্বর নায়িকাকে দলে ভিড়তে চলছে স্টার জলসা।

জলসার তরফ থেকে মহিষাসুরমর্দিনীর চরিত্রের প্রস্তাব পৌঁছেছে অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুর কাছে

বর্তমানে অভিনেত্রী ব্যস্ত ১০ই জুনের শুটিংয়ে। এরই ফাঁকে সৌমীতৃষার কাছে প্রস্তাব পৌঁছেছে মহিষাসুরমর্দিনীর চরিত্রে অভিনয় করার। স্টার জলসার তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে সৌমীতৃষার কাছে।

আরও পড়ুন: সৌমীতৃষার পর এবার ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায় অন্বেষা! নতুন ছবি নিয়ে আড্ডায় অভিনেত্রী

প্রসঙ্গত, মহালয়ার দিন বিশেষ অনুষ্ঠানে দেখা যাবে দেবী দুর্গার আরও বিভিন্ন রূপের গল্প। মা দুর্গার পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব পৌঁছেছে মিঠাইরানী ওরফে সৌমীতৃষা কুন্ডুর কাছে।এখন দেখার ব্যস্ততার মধ্যে থেকেও মা দুর্গার চরিত্রে অভিনয়ের প্রস্তাব সৌমীতৃষা গ্রহণ করেন কিনা।

Back to top button