‘প্রথমে আপনার যত্ন নেবে, তারপরেই সে নিজের আসল রূপ দেখাবে!’- কিভাবে ফাঁদে ফেলা হয়েছিল অভিনেত্রীকে? তার বর্ণনা দিয়েই সবাইকে সাবধান করলেন সৌমি পাল!

টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সৌমি পাল (Soumi Paul)। বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সৌমি। বেশ কিছু ধারাবাহিকে অভিনেত্রীকে আমরা নানানরকম পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। যদি মাঝে কয়েকবছর অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। ‘কাঞ্চি’, ‘কে আপন কে পর’, ‘সীমারেখা’-সহ একগুচ্ছ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমি। কিন্তু মাঝে হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলেন জানেন? সেই কথাই সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।
২০২১ সালে আইনি বিয়ে করেন অভিনেত্রী। তারপর থেকেই অভিনেত্রীর জীবনে ওঠে ঝড়। সমাজমাধ্যমে এক ভিডিয়োয় স্বামীর বিরুদ্ধে অভিযোগ উগরে দিয়েছেন অভিনেত্রী। ২০১৬ থেকে প্রেমের সম্পর্কে ছিলেন। তার পর ২০২১ সালে আইনি বিয়ে সেরেছিলেন সৌমি। স্বামী ছিলেন সরকারি চাকুরীজীবি। কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি অভিনেত্রীর।
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিওর মাধ্যমে একজনকে সরাসরি আক্রমণ করেছেন অভিনেত্রী। ভিডিওতে নানান কথার মাধ্যমে তিনি বুঝিয়েছেন তার সঙ্গে কি হয়েছিল। অভিনেত্রী ভিডিওর মাধ্যমে বলেন, ‘যদি আপনারা কখনো দেখেন আপনাদের জীবনে হঠাৎ করে কোন একটা মানুষ এসে খুব যত্ন নিচ্ছে আপনার খেয়াল রাখছে আপনার খোঁজখবর নিচ্ছে তাহলে মনে করবেন সেই মানুষটার বিশেষ কোন উদ্দেশ্য আছে। আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক সময় হয়েছে যখন আমরা একজনের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। সেই মানুষটা হঠাৎ করে আসবে আপনার খেয়াল রাখবে যত্ন করবে এমন ভালো ব্যবহার করবে যেন আপনি সেরা তারপর ধীরে ধীরে যখন আপনি তার প্রতি নির্ভরশীল হয়ে পড়বেন তারপরে সেই মানুষটা নিজের আসল রূপ দেখাতে শুরু করবে।’
সৌমি আরও বলেন, ‘এই মানুষগুলো কিছুজন দেখতে খুব সুন্দর হয় তারা নিজের রূপে ভুলিয়ে দেবে আপনাকে। আবার কিছু কিছু মানুষ এমন হয় যারা খুব সুন্দর কথা বলতে পারে রূপ না থাকতে পারে কিন্তু তাদের কথা বলার ধরনে আপনি তাদের প্রতি আকর্ষিত হয়ে পড়বেন। এ সমস্ত মানুষেরা প্রথম প্রথম আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। নিজের কথার জালে ফেলবে। তারপরেই তার কয়েক মাস পরে সে নিজের আসল রূপ দেখাবে। যেন সব দোষ আপনারই। আপনার সাথে কথা বলা ভুলে যাবে আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেবে। তাই এসব মানুষদের থেকে দূরে থাকবেন আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমি ধন্য হব।’
আরও পড়ুনঃ সৃজিতের ছবিতে পা রাখতে যাচ্ছেন দিব্যাণী! তাই জন্যই কি শেষ হচ্ছে ‘ফুলকি’? কি বলছেন অভিনেত্রী?
তবে এই ভিডিওর এই কথাগুলোর মাধ্যমে তিনি কাকে বোঝাতে চাইলেন? ভিডিওতে সরাসরি কারো নাম নেননি অভিনেত্রী। তবে কি অভিনেত্রীর জীবনেও এমন মানুষ এসেছে? সেই মানুষটি অভিনেত্রীর স্বামী? বর্তমানে অভিনেত্রীর স্বামীর সাথে ডিভোর্স মামলা চলছে। আইনি পথে হাঁটছেন অভিনেত্রী। কবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় সেই অপেক্ষাতে রয়েছেন সৌমি।

