দারুন বিপদে ছোটপর্দার রাঙা বউ! বিপদে পড়ে সকলকে সতর্ক করলেন অভিনেত্রী শ্রুতি দাস!

টলিপাড়ার (Tollywood) পরিচিত অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। বেশ কিছু ধারাবাহিকের অভিনয় করে ইতিমধ্যেই নাম কামিয়েছেন তিনি। জি বাংলার ‘রাঙা বউ’ (Ranga Bou) করার পর থেকে তিনি কার্যত ‘রাঙা বউ’ নামেই পরিচিত হয়েছেন। বিয়ের পর শ্রুতি দাস সমাদ্দার হয়েছেন তিনি। তবে তার পরিচয় নিয়ে বিরাট গোলমাল টলিপাড়ায়। বেশ কিছু ঘটনার পর রীতিমতো তিতিবিরক্ত অভিনেত্রী। এবার নিজের পরিচয় সতর্ক করে জানিয়ে দিবেন সবাইকে। তাঁর সঙ্গে অভিনেত্রী আর্জি, সাংবাদিক বন্ধুরা দয়া করে একটু খোঁজখবর নিয়ে তবেই যোগাযোগ করুন।
‘রাঙা বউ’ ধারাবাহিকের অভিনেত্রী শ্রুতি দাস মূলত টেলিভিশনেই কাজ করেন। মেগা সিরিয়াল থেকেই তার অভিনয় যাত্রা শুরু। প্রথমে ‘ত্রিনয়নী’ তারপরে ‘রাঙা বউ’ দুই নামকরা ধারাবাহিক অভিনয় করে তার মুখ চেনা হয়েছে টলিপাড়ায়। তবে তার নাম নিয়েই ঘটে যাচ্ছে বিরাট জটিলতা। আসলে একই নামে দুই অভিনেত্রী থাকায় এমনটা ঘটছে বলেই মত শ্রুতির।

আসলে এখন টলিপাড়ায় দুই শ্রুতি দাস। একজন নায়িকা টেলিভিশনে কাজ করেন, আর অপরজন কাজ করেন সিনেমাও ও সিরিজে। দুজনের নাম পদবী একা হওয়ার কারণে ইতিমধ্যে সমস্যায় পড়েছেন টেলিভিশনের অভিনেত্রী শ্রুতি দাস। এবার তিনি লিখিতভাবে বিষয়টি সকলের সামনে আনলেন।
অভিনেত্রী লেখেন, “আমার নামে, মানে শ্রুতি দাস নামে বাংলায় আরও একজন অভিনেত্রী আছেন যিনি মূলত ছবি, সিরিজে করেন। ওঁর ছবি রিলিজ হওয়ার সময় আমার কাছে সব পোস্টের ট্যাগ আসে, শুভেচ্ছাবার্তা আসে, রিপোর্টারদের ফোন মেসেজ আসে। এক্স=প্রেমের সময়ও এক জিনিস হয়েছিল,বাদামী হায়নার কবলের সময়ও এক।”
আরও পড়ুনঃ অরুনাভর ভাড়া করা গুন্ডারা তারা করল তিস্তাকে, কেড়ে নিল ওড়না, সবার সামনে চলে এলো তার আসল রূপ!
এরপরই শ্রুতি লেখেন, আমি যতক্ষণ না কোন সিরিয়াস সিরিজ বা সিনেমার আপডেট দিচ্ছি ততক্ষণ পর্যন্ত দয়া করে আমাকে এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন করবেন না। এবং আমাকে এ বিষয়গুলি থেকে দূরে রাখুন। এখন তিনি বিবাহিত। স্বর্ণেন্দু সমাদ্দারকে বিয়ে করেছেন অভিনেত্রী। ফলে তার পুরো নাম শ্রুতি দাস সমাদ্দার। তাই সকলের কাছেই অভিনেত্রী আর্জি, দয়া করে আমার পুরো নামটি যাচাই করে তবেই বিষয়গুলি নিয়ে কথা বলবেন।

