টলিপাড়ায় ফের বিয়ের সানাই! চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী শ্রীমা!

বিয়ের মরসুম শুরু হতে না হতেই বিয়ের সানাই বেজে উঠলো টলিপাড়ায়। সামনে আসে বিয়ের সিজন। একসঙ্গে গাঁটছড়া বাঁধবে বহু সেলিব্রেটিরা। কিন্তু বিয়ের মরসুম শুরু হওয়ার আগেই হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee)। অভিনেত্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি দুটোতে দেখা যাচ্ছে লাল বেনারসি সোনার গয়না পড়ে একেবারে বাঙালি কনের সাজে ধরা দিয়েছেন শ্রীমা। আর এই ছবি দেখেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে হঠাৎ এই সময় কাকে বিয়ে করলেন অভিনেত্রী?

শ্রীমার পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে অভিনেত্রী লাল বেনারসি, মাথায় লাল ওড়না, গা ভর্তি সোনার গয়না, হাতে আলতা, কপালে চন্দন পড়ে একেবারে নববধূর সাজে বসে রয়েছেন। তবে অভিনেত্রী কেন এসেছে ধরা দিয়েছে সেটা স্পষ্টভাবে বলেননি। শুধুমাত্র ক্যাপশনে জনপ্রিয় বাংলা গানের একটি লাইন তুলে ধরেছেন। ক্যাপশনে লেখা রয়েছে ‘ বাঁকা দু নয়নে নিশা লাগিল রে’।

অভিনয় জগতে বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী শ্রীমা। বহু বছর ধরে টেলিভিশন জগতে যুক্ত রয়েছেন। প্রথমবার জি বাংলার ‘ রাজা’ নামের ধারাবাহিকের হাত ধরে আত্মপ্রকাশ করেন। ২০১৭ সালে ওই ধারাবাহিকে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী। ধারাবাহিকের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রীমা। তারপর থেকে একের পর এক ধারাবাহিকে অভিনয় করে গিয়েছেন। বিভিন্ন ধারাবাহিক তাকে দ্বিতীয় নায়িকা চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় হরি ঘোষের গোয়াল! নতুন মেগায় থাকছে নতুন চমক!

শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক বসু পরিবারে নায়িকা চরিত্রে অভিনয় করতে। কিন্তু ঐ ধারাবাহিক থেকে হঠাৎ করে মাঝপথে বেরিয়ে আসতে হয় শ্রীমাকে। অভিনেত্রীর পায়ের চোটের কারণে আর ধারাবাহিকে অভিনয় করা সম্ভব হচ্ছিল না তার পক্ষে। তাই চ্যানেল কর্তৃপক্ষ এবং ধারাবাহিক কর্তৃপক্ষকে বলে তিনি ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন। বর্তমানে শ্রীমমার জায়গায় জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণাকে।

Back to top button