দিদির দেওরের গলায় ঝুলে পড়া! দুই বোনের মধ্যে চুলোচুলি! আবারো সেই একঘেয়ে প্লট! পরিণীতার বর্তমান গল্পে বিরক্ত দর্শক!

যারা প্রতিদিন বিকালে বাংলা মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) দেখেন তাদের কাছে পছন্দের একটি মেগা ধারাবাহিক হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি শুরুর সময় থেকে কটাক্ষের সম্মুখীন হলেও বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের একটি ধারাবাহিক। তাইতো সাপ্তাহিক টিআরপি তালিকায় তার ফলাফল প্রমাণ পাওয়া যায়।
ধারাবাহিকের গল্প একেবারে অন্যরকম ভাবে শুরু হয়েছিল গ্রামের একটি মেয়ে পারুল যে কিনা পড়াশোনায় দুর্দান্ত ঘটনাচক্রেতার বিয়ে হয়ে যায় কলকাতা শহরের বহু পরিবারের বড় নাতি রায় এর সাথে তো বিয়ের পরেও শ্বশুর বাড়িতে থেকেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল পারুল। প্রথমদিকে রায়ান পারলে একে অপরকে সহ্য করতে না পারলেও ধীরে ধীরে নানান পরিস্থিতি এবং ঘটনাচক্রের দ্বারা একে অপরের ভালো বন্ধু হয়ে দাঁড়ায় সমস্ত বিপদে আপদে একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়ায়।
এ পর্যন্ত ধারাবাহিকের গল্প দর্শকদের ব্যাপক পছন্দ হচ্ছিল। প্রতিদিনই টিআরপি তালিকায় ১ থেকে ৫ এর মধ্যে নিজেদের জায়গা দখল করে রাখছিল পরিণীতা। প্রথম দিকে তো বেশ কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় টপার হয়েছিল। কিন্তু বিগত কয়েক সপ্তাহে ধারাবাহিকের ফলাফল একেবারেই ভালো হয়নি। ধারাবাহিকের গল্প বর্তমানে যেদিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ বিরক্ত হয়েছে ধারাবাহিকটি দেখতে।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে সেই বাকি পাঁচটা ধারাবাহিকের মতোই নায়িকার দেওরের সাথে বিয়ে হয়েছে নায়িকার বোনের। সেই বোন ও আবার নায়িকাকে হিংসা করে, তাদের মধ্যে শুরু হয়েছে রেষারেষি। পরিণীতাতে পারুল এবং টগরের সম্পর্ক সেইভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। আর এই ধরনের গল্প এর আগেও একাধিক ধারাবাহিকে দেখানো হয়েছে। এই গল্প সকলের জানা।
আরও পড়ুনঃ ‘ওর থেকে বড় সুপারস্টার আর কেউ নেই!’ বাদ পড়লেন উত্তম কুমার, বাদ পড়লেন দেব! টলিউড থেকে বলিউড সবাইকে বাদ দিয়ে কাকে সুপারস্টার ঘোষণা করলেন শিবপ্রসাদ?
এই একই ধরনের গল্প বারবার দেখানোর জন্য দর্শক আর দেখতে পছন্দ করেন না। তাই পরিণীতা ধারাবাহিকও আর পছন্দ করছেন না দর্শক। এর ফলে টিআরপি তালিকায় প্রভাব পড়েছে। কমে যাচ্ছে টিআরপি রেটিং। শুরুর দিকে ধারাবাহিকটি এত ভালো ফলাফল করেছিল, যা একেবারে অপ্রত্যাশিত। কিন্তু আবার কবে যে এই ধারাবাহিক মাথা তুলে দাঁড়াবে সেটাই প্রশ্ন।

