অভিনয় মোটেও সহজ নয়! রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং করছে নিম ফুলের মধু ধারাবাহিকের পর্ণা! একটু গন্ডগোল হলেই সর্বনাশ!

বাংলা মেগা ধারাবাহিক (Television Serial) জগতে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলা (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) দীর্ঘ ২ বছর ধরে চলা এই ধারাবাহিক দর্শকের অত্যন্ত পছন্দের। শুরুর সময় থেকেই টিআরপি তালিকায় নিজেদের জায়গা অটুট ভাবে ধরে রেখেছিল এই ধারাবাহিক। তবে ইদানিং গত কয়েক সপ্তাহ ধরে তাদের সেই জায়গা হারাতে হয়েছে। ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হওয়ার পরেই ধারাবাহিকের টিআরপি রেটিং কমতে শুরু করেছে।
ধারাবাহিকটি দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে আসছে। টিআরপি তালিকায় এখন সেভাবে আর প্রভাব ফেলতে না পারলেও নিত্য নতুন টুইস্ট কিন্তু প্রতিদিনই দেখা যায় ধারাবাহিকে। কখনও নায়িকার স্মৃতি হারিয়ে যাচ্ছে তো কখনও নায়কের। আর সমস্ত বিপদ থেকে পরিবারকে বাঁচাতে তো পর্ণা রয়েছে সবসময়।
আমরা তো পর্দার এই পাড়ে বসে ধারাবাহিকের মজা নিতে থাকি। কিন্তু জানেন কি ধারাবাহিকের কলাকুশলীরা কতটা পরিশ্রম করে কতটা খাটনি করে সেটা হয়তো আমরা আন্দাজও করতে পারিনা অনেক সময়। কিন্তু বিভিন্ন দৃশ্য করার সময় অভিনেতা অভিনেত্রীদের প্রাণের ঝুঁকিও নিতে হয় অনেকসময়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে একটি দৃশ্যের শ্যুটিং চলছে। সেখানেই ধারাবাহিকের নায়িকা পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবীকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অভিনয় করতে দেখা গেছে।
আরও পড়ুনঃ বিজ্ঞানের যুগে ভাঁওতাবাজ! পাতার রস খাইয়ে ম’রা মানুষকে বাঁচিয়ে তুলল আনন্দী! ডাক্তারির নামে কুসংস্কার ছড়াচ্ছে জি বাংলা!
কিছুদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছিল গিরিধারিকে পাওয়ার জন্য মোহিনী পর্ণাকে ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। সেই দৃশ্যই কিভাবে শুট করা হয় তার পিছনের দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে। সেখানেই বাঁশের মধ্যে নায়িকাকে বেঁধে রেখে ঐ দৃশ্য শুট করা হচ্ছে। ঐ ভিডিও দেখে তো সকলেই অবাক। এই ধরনের দৃশ্যের সাক্ষী আগে হয়তো নেটিজেনরা হয়নি।

