জি বাংলার সবচেয়ে বড় উৎসবে অনুপস্থিত পর্ণা! সোনার সংসার অ্যাওয়ার্ড থেকে বাদ পড়লেন পল্লবী শর্মা! অভিনেত্রীর প্রতি এই অবহেলায় ক্ষুব্ধ দর্শক মহল!

বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল জি বাংলা (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu)ধারাবাহিকটি (Serial) দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রসারিত হচ্ছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) এবং অভিনেতা রুবেল দাস (Rubel Das) কে। ছোট পর্দায় অভিনয় করার মাধ্যমে পল্লবী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে সম্প্রতি অভিনেত্রীর জীবনে নেমে এলো বিরাট বড় দুঃসংবাদ।

দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা। হাতেগোনা কয়েকটি ধারাবাহিকে কাজ করলেও সবকটি ছিল ব্যাপক হিট। এর আগে স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। ওই ধারাবাহিকে অভিনয় করেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। ধারাবাহিকটি চলেছিল দীর্ঘ চার বছর ধরে।

কিছুদিন আগেই শেষ হলো অভিনেত্রীর আরও একটি জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। দীর্ঘ তিনবছর ধরে এই ধারাবাহিকটি চলছে। টিআরপি তালিকায় একসময় বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিকটি। এদিকে খুব শীঘ্রই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে জি বাংলা সোনার সংসার। আগামী রবিবার এই অ্যাওয়ার্ড শো দেখানো হবে জি বাংলার পর্দায়।

প্রতি বছরের মতন জি বাংলার পর্দায় আসছে সোনার সংসার অ্যাওয়ার্ড শো। এই অ্যাওয়ার্ড শো গুলিতে উপস্থিত হয়ে থাকে ওই চ্যানেলের যে সমস্ত ধারাবাহিক হয় তার অভিনেতা অভিনেত্রীরা। সমস্ত ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত থাকে ওই বিশেষ দিনে। সেই দিনে মঞ্চে সম্মানিত করা হয় অভিনেতা অভিনেত্রীদের নিজেদের অভিনয়ের জন্য।

কিন্তু চলতি বছর সোনার সংসার অ্যাওয়ার্ড শো এর পোস্টার দেখে অবাক নেটিজেনরা। পোষ্টারের ছবিতেই নেই নিম ফুলের মধুর পর্ণার ছবি অর্থাৎ পোস্টারে অভিনেত্রী পল্লবী শর্মাকে রাখতেই ভুলে গিয়েছে জি বাংলার কর্তৃপক্ষ। যা দেখে তো একাংশ নেটিজেনরা বেজায় ক্ষেপে উঠেছেন। জি বাংলার পক্ষ থেকে যে ছবি শেয়ার করা হয়েছে সেখানে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুনঃ গঙ্গায় ভেসে গেলো পারুল! সফল হলো শিরিন সমীরণের প্ল্যান! এবার কি করবে রায়ান?

নেটিজেনরা কমেন্ট বক্সে একজন একেক রকম কমেন্ট করেছেন। একজন বলেছেন “সত্যি কতটা অবহেলা, ছোট বেলা থেকে আপনাদের চ্যানেলের সব সিরিয়াল দেখতাম। অনেক অনেক প্রিয় জুটি পেয়েছি আপনাদের চ্যানেলের মাধ্যমে তার মধ্যে অন্যতম প্রিয় জুটি ছিলো সৃজন পর্ণা.…। সেই সৃজন পর্ণাকেই আপনারা রাখলেন না। প্রিয় চ্যানেলের কাছ থেকে এরকম টা আশা করিনি। খুব ই কষ্ট পেলাম Zee Bangla।” আরেকজন বলেছ “মালাবদল থাকতে পারলো অথচ যে পর্না কি না নায়ক ছাড়াই একা সিরিয়ালের মধুসমাপন করলো তাকে এককভাবে রাখা গেলো না? এরপর অনুষ্ঠানের দিন তারই হাতে সেরা নায়িকার পুরস্কারটা তুলে দেবেন কোন লজ্জায়।”

Back to top button