চেষ্টা করেও রইলনা গোপন! মা হতে চলেছেন ‘কোন গোপনে’ ধারাবাহিকের প্রধান অভিনেত্রী! নিজেই জানালেন তিনি!

এই মুহূর্তে বাংলা মেগা ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে যে ধারাবাহিকটি অন্যতম জনপ্রিয় সেটি হলো জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। বেশ কয়েক মাস হল এই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ইতিমধ্যে ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু বেশ ছড়িয়ে পড়েছে চারিদিকে। দর্শকরা ধীরে ধীরে শ্যামলী অনিকেতের জুটি পছন্দ করতে শুরু করেছেন।
প্রতিদিন ধারাবাহিকের নিত্যনতুন টুইস্ট দর্শকদের ধারাবাহিক দেখার জন্য আগ্রহী গড়ে তুলছে দিনে দিনে। কিভাবে একজন মেয়ে একা লড়াই করে সমাজে টিকে থাকতে পারে সেই গল্পই সবাইকে বলছে শ্যামলী। আর অন্যদিকে অনিকের শ্যামলীর খুনসুটি মাখা কেমিস্ট্রি তো দেখানো হচ্ছেই। প্রায় প্রতি সপ্তাহেই ধারাবাহিকে থাকে নানা রকম চমক। এই সপ্তাহতেও রয়েছে নতুন চমক। তাই তো দর্শক এই ধারাবাহিকের একটি এপিসোডও মিস করেন না।
মা হচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়িকা
সম্প্রতি ধারাবাহিকের প্রধান নায়িকার জীবনে এলো খুশির খবর। ধারাবাহিকের নায়িকার জীবনে আসতে চলেছে নতুন সদস্য। আমরা প্রত্যেকেই জানি ধারাবাহিকের নায়িকা শ্যামলী অর্থাৎ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আর কিছুদিন বাদেই তার মনের মানুষ অভিনেতার রুবেল দাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী বছরই তারা সাত পাকে বাধা পড়বে। এদিকে তার আগে নতুন সদস্য আসার খবর পাওয়া গেল।
অভিনেত্রী এতদিন পর্যন্ত ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিলেন সমাজ মাধ্যমে। এখনই নতুন সদস্য আসার খবর জানতে চাননি। তবে বেশি দিন সেই কথা চাপা থাকেনি। নায়িকার মা হবার সংবাদ বর্তমানে ছড়িয়ে পড়েছে চারিদিকে। তবে ধারাবাহিকের প্রধান নায়িকা শ্যামলী অর্থাৎ অভিনেত্রী শ্বেতা নন ধারাবাহিকের আরেক নায়িকা অহনা মা হতে চলেছেন। তার পরিবারে আসছে নতুন সদস্য।
এতদিন পর্যন্ত অহনা চরিত্রে আমরা অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে দেখেছি। তবে বর্তমানে অহনা চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানসী সেনগুপ্তকে। আর মানসীর কোলেই আসছে তার দ্বিতীয় সন্তান। এক কন্যা সন্তানের মা মানসী, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ পূরণ হল না তিতিরের স্বপ্ন! আদিকে কাছে টানলো আনন্দী! জমে গেল আজকের পর্ব

