‘দিনের পর দিন অ’ত্যাচার, শারীরিক নি’র্যাতনে শেষ হয়ে গেছি…’- দীর্ঘ তিন বছর অভিনয় জগৎ থেকে দূরে! অবশেষে প্রেমিকের মুখোশ খুলে দিলেন অভিনেত্রী নয়না গাঙ্গুলী

টলিউড (Tollywood) এবং বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় (Naina Ganguly)। দীর্ঘ কয়েক বছর ধরেই বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অভিনেত্রী। তবে প্রায় তিন বছর হয়ে গিয়েছে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন নয়না। এই তিনবছর অভিনেত্রীকে কোথাও দেখতে পাননি দর্শক। হঠাৎ করেই যেন অভিনয় জগৎ থেকে উধাও হয়ে গিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেন অভিনেত্রীকে দেখা যায়নি এই তিন বছর? কোথায় হারিয়ে গিয়েছেন তিনি?

জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’এর পাশাপাশি একাধিক হিন্দি সিরিয়ালে কাজ করেছেন নয়না। বিভিন্ন ভাষায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও অভিনয় করেছেন। তবে এত সাফল্যের পরেও নিজেকে দক্ষ অভিনেত্রী প্রমাণ করার পর হঠাৎ করেই কেন উধাও হয়ে গেলেন। এবারে সেই নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী। এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই কথা বলেননি তিনি।

নানানভাবে এতদিন ধরে অত্যাচারের শিকার হয়েছেন অভিনেত্রী। এই কারণেই এতদিন কাজ থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এমনকি এসবের মাঝে ওজন বেড়ে গিয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নয়না লিখেছেন, ‘কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনও মাধ্যমে সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে। কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।’

সম্প্রতি এক সাক্ষাৎকারেও অভিনেত্রী কান্না করতে করতে এই একই অভিযোগ করেছেন। নিজের ভালবাসার জন্য কাজ থেকে দূরে থেকেছেন, সহ্য করেছেন অকথ্য অত্যাচার। অভিনেত্রী আরও বলেন, ‘অনেকদিন ধরেই সহ্য করে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেছি এক সময়। কাজ থেকে দূরে থেকেছি, সামাজিক মাধ্যমেও তেমন ভাবে ছিলাম না। তবে আর মেনে নিতে পারছি না সেই কারণেই সামাজিক মাধ্যমে বললাম। তবে নাম এখনও বলিনি, তাও আমায় ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এবার আমি নাম সামনে আনবই। আর চুপ করে সব কিছু সহ্য করব না।’

আরও পড়ুনঃ নিজের মতন বোনকেও কুকর্মের পথে নামালো নিশা! বাবার মৃ’ত্যুর বদলা নিতে গিয়ে সর্বনাশ নেমে এলো উজির জীবনে! দুর্ধর্ষ আজকের পর্ব

তবে আর চুপ করে থাকলেন না অভিনেত্রী। অনেক সাহস করে সব কথা জানিয়ে দিলেন। খুব শীঘ্রই আবার কাজ শুরু করবেন নয়না। যাকে ভালোবেসেছিলেন তার থেকে আঘাত পেয়ে নিজেকে আবার নতুন ভাবে গড়ে তোলায় চেষ্টায় রয়েছেন নয়না।

Back to top button