নিজের মতন বোনকেও কুকর্মের পথে নামালো নিশা! বাবার মৃ’ত্যুর বদলা নিতে গিয়ে সর্বনাশ নেমে এলো উজির জীবনে! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে অসংখ্য নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial) শুরু হয়েছে, যেগুলো দর্শকদের মন জয় করে নিচ্ছে খুব সহজে। সেরকমই আরো একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাসকে (Shruti Das)। কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে উজি থানায় এসে বলে যদি ঋষি ব্যানার্জিকে গ্রেফতার করা না হয় তাহলে থানার মধ্যেই গায়ে আগুন দেবে উজি। এদিকে ঋষিকে কিছুই জানানো হয়নি। তার থেকে সমস্ত কিছুই তার দিদি আড়াল করছে। তার দিদি সবটাই জানে, যদিও সে এসবের কিছুই চায়নি ঠিকই কিন্তু নিজের স্বামীকে বাঁচানোর জন্য ঋষিকে মিথ্যা কথা বলছে এবং নিশা উজিকে থামানোর জন্য পুলিশকে যত টাকা ঘুষ দেওয়া যায় সেই ব্যবস্থা করছে।

এরপরে থানায় এসে উপস্থিত হয় থানার এসপি। তিনি প্রথমদিকে উজি নিশাকে এমনভাবে আশা দেয় যেন তিনি গোটা বিষয়টা সামলে নেবেন। উজি এবং নিশা যখন বলে ঋষি ব্যানার্জিকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য তখন পুলিশ অফিসার বেঁকে বসে। তিনি জানান নিশা উজির কাছে কোন প্রমাণ নেই শুধুমাত্র তার বাবাকে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং বাকি ৬১ লক্ষ টাকা তিনি নগদ নিয়েছিলেন বলে খবর আছে। তাই এই ধরনের কথার ভিত্তিতে ঋষি ব্যানার্জিকে গ্রেফতার করা যাবে না।

ওদিকে ঋষিদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় পুলিশ। পুলিশ এসে ঋষির সাথে দেখা করতে চায়। তারপরে ওই থানার এসপি বুঝিয়ে দেয় কি কি করতে হবে। তাই তিনি ঋষির কাছ থেকে গোটা বিষয়টা আড়াল করেন। ঋষির মেসোমশাই এবং জামাইবাবু আগেই পুলিশকে ঘুষ খাইয়ে রেখেছিল। তাই ঋষি জানতেও পারল না আসানসোলের কারখানায় কি হয়েছিল। কিন্তু ঋষির সন্দেহ হয় কিছু একটা আড়াল করছে পুলিশ অফিসার।

আরও পড়ুনঃ এ যেন হারিয়ে যাওয়া অভিনেত্রীর পুনর্জন্ম! এইবার বড় পর্দায় মহুয়া রায়চৌধুরী রূপে প্রিয় জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক!

এদিকে বাড়িতে এসে তো হুলুস্থুল কান্ড ঘটায় নিশা। ব্যাগ প্যাক করে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেয়, জানায় ঋষি ব্যানার্জি এবং তার গোটা পরিবারকে যতক্ষণ না শেষ করবে ততক্ষণ তার শান্তি নেই। কিন্তু উজি জানায় এভাবে কলকাতা গিয়ে তারা কিছুই করতে পারবে না, তাদের হাতে কোন ক্ষমতা নেই। ঋষি ব্যানার্জির অনেক ক্ষমতা কিন্তু নিশা জানিয়ে দেয় সে কলকাতা যাবে এবং বাবার মৃত্যুর বদলা নেবে। কারো কথায় শুনবে না। নিশা উজিকে জানিয়ে দেয় যদি উজি তার কথামতো না চলে তাহলে সে কাউকে ছেড়ে দেবে না। ওদিকে খবরের কাগজে বড় বড় করে খবরে বেরিয়ে পড়ে। দেখা যাক এবারে কি হয় আগামী পর্বে।

Back to top button