‘সুচিত্রা সেন সবসময় আমার কাছে অভিনয় শিখতে চাইতেন!’ মহানায়িকাকে অভিনয় শিখিয়েছেন অভিনেত্রী মিতা চ্যাটার্জী?

চলচ্চিত্র জগতের (Film industry) জনপ্রিয় অভিনেত্রী হলেন মিতা চ্যাটার্জী (Mita Chatterjee)। বাংলা চলচ্চিত্র জগতে এক সময় দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী। বড় পর্দা ছোট পর্দা সব দেখাতে নিজের অভিনয়ের দক্ষতার ছাপ রেখেছেন। ৯২ বছর বয়সেও তার রূপ দেখে অবাক সকলে। বয়সের কারণে শরীর ভেঙে গিয়েছি ঠিকই, কিন্তু এখনো সুস্থ সবল রয়েছেন অভিনেত্রী। ডিডি বাংলা (DD Bangla) চ্যানেলের কালজয়ী মেগা ধারাবাহিক জন্মভূমিতে পিসিমার চরিত্রে অভিনেত্রীকে আজও মনে রেখে দিয়েছেন দর্শক। পিসিমা চরিত্রে অভিনয় করেই সকলের পিসিমা হয়ে উঠেছিলেন তিনি। তারপর একাধিক ধারাবাহিক ও বড় পর্দায় কাজ করেছেন।

শেষবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তাকে নায়কের ঠাম্মির চরিত্রে দেখা গিয়েছিল। আর বড় পর্দায় স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘কিয়া অ্যান্ড কিসমিস’ এ শেষবার কাজ করেছিলেন তিনি। বর্তমান সময়ে অভিনয় জগত থেকে দূরে থাকলেও বাড়িতে বেশিরভাগ সময়টা কাটান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুচিত্রা সেনকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বহুবার মহানায়িকা সম্পর্কে অনেক কথা বলেছেন অনেকেই। তাঁর সঙ্গে কথা বলার দুঃসাহস দেখাতে পারতেন না কেউ। খোশ গল্প করা তো দূরের কথা। হঠাৎ-হঠাৎ মেজাজ পাল্টে যেত সুচিত্রার। এই নিয়ে অনেক গল্প রয়েছে টলিপাড়ায়।

এই নিয়ে অনেক গল্প রয়েছে টলিপাড়ায়। সম্প্রতি অভিনেত্রী মিতা চ্যাটার্জী জানিয়েছেন, ‘আমার সঙ্গে তার যে সময়ে যোগাযোগ তার সেই রাশভারী স্বভাবের সাথে একদম মেলে না। কারণ তখন তিনি একদম নতুনের মতন, সবে একটা দুটো বই করেছে। আমাকে উনি বলতেন মিতাদি তুমি তো অনেক আগে থেকে কাজ করছো, আমি তো নতুন তুমি আমাকে বলে দেবে তো। আমি বলতাম আমি কেন বলতে যাবো, আমি বলতে পারবো না। তবে তিনি বলতেন আমি যেই জায়গায় ভুল করব সেগুলো ধরিয়ে দিও।’

আরও পড়ুনঃ ‘অভিনেত্রী হিসেবে যা পাইনি,পরিচালক হিসেবে পাচ্ছি!’ সাক্ষাৎকারে নিজের প্রশংসায় পঞ্চমুখ রিনা চৌধুরী!

অভিনেত্রী আরও বলেন, ‘উনি খুব শিখতে চাইতেন, এটা আমার মুখে এখন মানায় না। অনেকেই বলতে পারে আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি। তবে সুচিত্রা সেনের মধ্যে শেখার যে আগ্রহটা সেটা কিন্তু ছিল।’ সত্যি মিতা চ্যাটার্জীর কথায় সুচিত্রা সেন সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা ভেঙে গেলো।

Back to top button