“আমার মা চুরি করে, রাস্তায় যখনই…”- সর্বসমক্ষে নিজের মাকে নিয়ে একি বললেন দিয়া মুখার্জি?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন দিয়া মুখার্জি (Diya Mukherjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত দিয়া দর্শকদের খুবই পছন্দের একজন অভিনেত্রী। তুমি এলে তাই, সীমারেখা, নজর, মিঠাই, কথা-র মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কখনো কেন্দ্রীয় চরিত্রে আবার কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি।
যেই চরিত্রেই অভিনয় করুক না কেন সব সময় দর্শকদের থেকে বিপুল পরিমাণ ভালোবাসা পেয়েছেন। বর্তমানে কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অভিনেত্রীর মিষ্টি স্বভাবের জন্য বরাবরই দর্শকদের প্রিয় তিনি। তবে এবারে জনসমক্ষে এমন এক কাজ করে বসলেন যার জন্য সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

আমাদের প্রত্যেকের জীবনের মায়ের জায়গা কোথায় সেটা আমরা সকলেই জানি, মা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এবারে সেই মাকে সকলের সামনে অপমান করলেন দিয়া। নিজের মাকে এভাবে সকলের সামনে ছোটো করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রীর থেকে এটা কেউই আসা করেনি।
আরও পড়ুনঃ ফুরিয়েছে চুক্তির সময়সীমা! বিয়ের চার বছরের মাথায় বিচ্ছেদের পথে নীল-তৃণা! ভালোবেসে বিয়ে করেও এমন চুক্তির কারণ কি?
সকলের সামনেই মাকে চোর বলেন অভিনেত্রী। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মাকে নিয়ে উপস্থিত ছিলেন দিয়া। সেখানে এসেই সকলের সামনে বলেন “আমার মা চুরি করে”। আর অভিনেত্রীর এই কথা শুনে তো অবাক হয়ে যায় প্রত্যেকেই। এভাবে হাজার মানুষের মাঝে দাঁড়িয়ে একি বললেন অভিনেত্রী। কেনো এতো বড় কথা বললেন তিনি?
আসলে পুরো ঘটনাটাই ঘটেছে মজার ছলে। অভিনেত্রীর মা গাছ প্রেমী মানুষ। রাস্তা ঘাটে যেখানেই ভালো গাছ দেখেন দাঁড়িয়ে পড়েন সেই গাছ নেওয়ার জন্য। তাই জন্যই অভিনেত্রী এমন কথা বলেছেন। ফুল গাছ নাকি খুব প্রিয় দিয়ার মায়ের। রাস্তায় গাড়ি থামিয়ে যেই গাছ পছন্দ সেটা বাড়িতে নিয়ে চলে আসেন। সেই নিয়েই মজা করেন দিয়া।

