ফুরিয়েছে চুক্তির সময়সীমা! বিয়ের চার বছরের মাথায় বিচ্ছেদের পথে নীল-তৃণা! ভালোবেসে বিয়ে করেও এমন চুক্তির কারণ কি?

বর্তমান সময়ে বিচ্ছেদ, ছাড়াছাড়ি এই বিষয়গুলো যেন একেবারে জলভাত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কারো না কারো বিচ্ছেদ হচ্ছে। প্রায় দিনই বিচ্ছেদের খবর আমরা জানতে পারছি। তাই এখন এই খবর আর কাউকেই বেশি ভাবায় না। তবে এমন অনেক জুটি রয়েছে যাদের বিচ্ছেদ আমাদের ভাবনাকে নাড়িয়ে দেয়।
টলিপাড়ার অন্যতম সেরা জুটি গুলির মধ্যে তাদের জুটি অন্যতম। অভিনয় জগতে আসার অনেক আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। কলেজ জীবনের সময় থেকে তারা একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছেন। দীর্ঘ কয়েকবছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০২১ সালের ৪ঠা ফেব্রুয়ারি তারা গাঁটছড়া বাঁধেন। কিন্তু হঠাৎই তাদের সম্পর্কে ফাটল ধরেছে।

এখানে কথা বলা হচ্ছে টলিপাড়ার জনপ্রিয় জুটি নীল তৃণার। চার বছরের বিবাহিত জীবনে এবার ফাটল ধরতে চলেছে। দুজনেই টেলিভিশন জগতে ব্যাপক জনপ্রিয়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন দুজনেই। বর্তমানে নীল অভিনয় করছে জি বাংলার অমর সঙ্গী ধারাবাহিকে। অন্যদিকে তৃণার নতুন ধারাবাহিক পরশুরাম আসছে স্টার জলসার পর্দায় ।এছাড়াও ওয়েব সিরিজ জগতে ব্যাপক জনপ্রিয় দুজনেই।
আরও পড়ুনঃ ভালোবাসার মানুষ পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায়! প্রমাণ করলো আদৃত! সবার সামনে হাতেনাতে ধরা পড়লো জিনিয়া! দুর্ধর্ষ আজকের পর্ব
তাঁদের নাকি হয়েছিল চুক্তির বিয়ে। বিয়ের ছ’মাস পেরোতেই আলাদা হয়ে যান তাঁরা। এভাবেই বেশ কয়েক বছর কাটিয়ে দিলেন জুটিতে। সমাজমাধ্যমে বিশেষ মুহূর্তের ছবি দেওয়া থেকে শুরু করে একসঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়া, কোনও কিছুই বাদ রাখেন না। তবুও কোথাও যেন ফাঁক রয়েছে সম্পর্কে। টলিপাড়ার অন্দরের খবর, এখন আলাদাই থাকেন তাঁরা। এদিকে আবার পরিচালকের সঙ্গে সম্পর্কেও জড়িয়েছেন অভিনেত্রী। সম্প্রতি, ফিরেছেন ছোটপর্দায়ও। অন্যদিকে, নীলের ধারাবাহিকেও চলছে নিত্যনতুন মোড়। দাম্পত্যের টানাপোড়েনে কাজে আঁচ লাগতে দেননি দু’জনের কেউই।
কি কারণে ভাঙতে চলেছে তাদের এতদিনের সম্পর্ক তা এখনো জানা যায়নি। এই খবর পেয়ে দুজনের ভক্তরা ভীষণই ভেঙে পড়েছেন। এই জুটিকে প্রথম দিন থেকেই ব্যাপক ভালোবাসা দিয়ে এসেছেন ভক্তরা। এভাবে যে ভক্তদের মন ভেঙ্গে যাবে কখনো তা কেউই কল্পনা করতে পারেননি।

