সৌর্যর মন পেতে রাই এর বানানো খাবার নষ্ট করে দিল স্বার্থপর নিলু! মাথা নীচু করে বাড়ি ছাড়তে বাধ্য হলো রাই!

সময় বিশেষে এমন অনেক মানুষ আছে যারা অকৃতজ্ঞ স্বার্থপর হয়ে ওঠে। উপকারের কথা তারা কেউ মনে রাখে না। ঠিক এমনই স্বার্থপরতার পরিচয় দিচ্ছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত মিঠিঝোড়া (Mithi Jhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন নিলু। ধারাবাহিকের গল্প শুরু থেকেই দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। নায়িকার জীবনের চরম স্বার্থত্যাগ এবং লড়াকু মানসিকতা আজকের দিনে খুব কম মেয়েদের মধ্যেই দেখা যায়। কিন্তু এই মানুষগুলোর কপালেই সুখ শান্তি লেখা থাকে না। নিজের কাছের মানুষদের দ্বারাই বারবার আঘাতপ্রাপ্ত হতে থাকে এরা।

বিয়ের পর থেকে বদলে গিয়েছে নিলু। রাই নিজে বিয়ে না করে নিজের হবু স্বামীর সাথে তার বোনের বিয়ে দিয়ে দেয়। কারণ তাকে এই গোটা সংসারের দায়িত্ব নিতে হবে। তার বাবা মারা গিয়েছে। সম্পূর্ণ রায়ের দয়ায় এখন বিশাল প্রতিপত্তির মালিক হয়েছে নিলু। কিন্তু সে নিজের দিদিকে কিছুতেই সহ্য করতে পারে না। সে মনে মনে ভয় পায় তার স্বামীকে হয়তো তার দিদি আবার কেড়ে নেবে। এত সুখে শান্তিতে থাকার পরেও তার দিদির এতটুকু শান্তি সহ্য করতে পারে না সে।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই সবার জন্য রান্না করছে। রান্নার দায়িত্বটা সে নিজে নিয়েছে। এমন সময় নিলু এসে রাইকে পনেরো মিনিটের মধ্যে রান্না করতে বলে। তার পনেরো মিনিটের মধ্যে সমস্ত খাবার তৈরি চাই কারণ তার স্বামী অফিস থেকে চলে এসেছে আর তার খুব খিদে পেয়েছে। এত তাড়াতাড়ি সবকিছু কিভাবে শেষ করবে সেটাই বুঝে উঠতে পারেনা রাই। তবে একটুও কথা না বাড়িয়ে রাগ অভিমান না দেখিয়ে সে নিজের কাজ মন দিয়ে করতে থাকে।

এরপর দেখা যায় সবাই খেতে বসেছে। কারুর পাতে বিরিয়ানি আবার কারোর পাতে পরোটা আলুর দম। প্রত্যেকের আলাদা আলাদা দাবি অনুযায়ী সবটাই নিজের সাধ্যমত গুছিয়ে রান্না করেছে রাই। কিন্তু মুখে তুলতেই সবাই দেখে কোন খাবারে ঝাল বেশি হয়েছে আবার কোন খাবারে নুন। কিন্তু রাই যথেষ্ট ভাল রান্না করে তার এত ভুল হওয়ার তো কথা নয়। সবাই এর জন্য তাকে দোষারোপ করতে থাকে আর সব থেকে বেশি যে অপমান করে সে হলো তার নিজের বোন নিলু।

আরো পড়ুন:এতো বড় ষড়যন্ত্রের পিছনের কালপ্রিট শালিনীর আসল চেহারা স্যারের সামনে খুলে দিল ফুলকি! টানটান পর্ব ফাঁস 

রাই বারবার বলে সে এমন কাজ করেনি। এর আগেও বাড়িতে সব সময় সে রান্না করেছে। কই আগে কখনো তো এমন ভুল হয়নি। কেউ ইচ্ছে করে এসব করেছে। কিন্তু কে করেছে সেটাই বুঝে উঠতে পারেনা প্রত্যেকে। এদিকে নিলু নাকি আগের থেকেই জানতো এমনটা হতে পারে তাই আগের থেকে খাবার অর্ডার দিয়েও রেখেছে সে। স্বাভাবিকভাবেই সন্দেহটা তার দিকেই ঘোরে। কিন্তু নিলু সবার সামনে বলে ওঠে, তার দিদি নাকি তার বোনের সংসার সহ্য করতে পারছে না আর তাই জন্যই এসব ইচ্ছে করে করেছে সুখ শান্তি নষ্ট করার জন্য। কিন্তু আসলে এই কীর্তিটা কে করেছে সেটা হয়তো বুঝতে বাকি নেই দর্শকদের।

Back to top button