দেওরের সঙ্গে প্রেম করছেন তিতির! দিদি নম্বর ১-এর মঞ্চে জল্পনায় সিলমোহর দিলেন নায়িকা!

বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান (Didi No. 1)। জি বাংলার (Zee Bangla) অন্যতম পুরোনো রিয়েলিটি শো। শো-টির সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। অপরদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।
দিদি নম্বর ওয়ানে নতুন পর্বে খেলতে এসেছিলেন ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) ধারাবাহিকের কলাকুশলীরা। জি বাংলার জনপ্ৰিয় রিয়েলিটি শো-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় করলেন সকলের সামনে অভিনেত্রী অরুণিমা হালদারের (Arunima Halder) পর্দা ফাঁস। রব দে-র সঙ্গে অরুণিমার সম্পর্কের কথা হাটে হাঁড়ি ভেঙে ফাঁস করে দিলেন।
স্টুডিও পাড়ায় কান পাতলে কানাঘুষোয় শোনা যাচ্ছিল, পর্দার দেওরের সঙ্গে চুপিচুপি প্রেম করছেন অরুণিমা। তবে এদিন দিদি নম্বর ১-এর মঞ্চে প্রমাণ হল ‘যা রটে তার কিছুটা তো বটে’! এদিনের অনুষ্ঠানে রচনা মজার ছলে প্রশ্ন করে ‘জীবনে কি চলছে?’ উত্তরে অভিনেত্রী বলেন, ‘আর কিছুই চলছে না। সকালে শ্যুটিংয়ে যাচ্ছি, বিকেলে ফিরে আসছি। ঘুমাচ্ছি। আবার শ্যুটিংয়ে চলে যাচ্ছি।’
View this post on Instagram
এমনটা হতে পারেনা না বলে দাবি সঞ্চালিকার। ‘এটা হতে পারে? ঠাম্মি কিন্তু সত্যি জানিয়ে দেবে। এত বছর ধরে সবার উপর কড়া নজর, এতদিন আমরা নজরে ছিলাম। এবার তোমার। কী ঠাম্মি? কার সঙ্গে ফোনে কথা বলে ও?’ উত্তরে অনামিকা সাহা বলেন, ‘ না না, ফোনে কথা বলে না। কেউ নিতেও আসে না। তবে হতে পরে যেখানে কাজ করে সেখানেই সে উপস্থিত।’ শুনে সকলে হেসে গড়াগড়ি।
View this post on Instagram
আরও পড়ুনঃ ‘স্বস্তিকা নিজেই নিজেকে ছোট করেছে’, অভিনেত্রীর মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্ফোরক মমতা শঙ্কর!
একই কথা শোনা যায় নিশা পোদ্দারের মুখেও। টিপ্পনী কেটে বলে, ‘তিতিরের সঙ্গে দেওরের সম্পর্ক ভালো। কিন্তু অরুণিমার সঙ্গে পর্দার দেওরের সম্পর্ক একটু বেশিই ভালো।’ এ কথার সাফাইয়ে অরুণিমা বলেন, ‘ওর সঙ্গে ভালো সম্পর্ক কারণ আমি ওকে বহুদিন ধরে চিনি।’ শেষে রচনা বলেন, ‘ও তার মানে বহুদিনের সম্পর্ক।’ উত্তরে সম্মতি মন দিতে চাই-এর নায়িকা তিতির।

