‘স্বস্তিকা নিজেই নিজেকে ছোট করেছে’, অভিনেত্রীর মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্ফোরক মমতা শঙ্কর!

বাংলা চলচ্চিত্র জগতের এমন অনেক তারকা রয়েছেন যাদের ছাড়া বাংলা চলচ্চিত্র জগৎ একেবারে অচল। তাদের আলোয় আলোকিত বাংলার অভিনয় শিল্প। এই তারকাদের মধ্যে দুইজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মমতা শঙ্কর (Mamata Shankar) এবং স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। দুইজন দুই জেনারেশনের শিল্পী।
এনারা দুজনেই নিজেদের অসামান্য প্রতিভার দ্বারা নিজেদেরকে জনসমাজের সফলভাবে প্রতিষ্ঠিত করেছে এবং দর্শকদের মন জয় করে নিয়েছে। তবে বলাই বাহুল্য এনারা দুজনেই যেহেতু দুটি আলাদা জেনারেশন থেকে অবস্থান করছেন তাই দুজনে ভাবনা অনেকটাই ভিন্ন। ধ্যান ধারণায় ভিন্নতা থাকার ফলে মাঝেমধ্যেই দুজনের মন্তব্য একে অপরের বিপরীতে চলে যায়।

বাংলা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর বলেছিলেন, “আজকাল যেমন হয়েছে যে শাড়ি পরব কিন্তু আমার আঁচলটা ঠিকমতো থাকবে না। আগে আমরা যেরকম বলতাম রাস্তার মেয়ে, ক্ষমা করবেন বলছি বলে। যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে বলতাম, তাঁরা ওরকম ভাবে দাঁড়াত। কিংবা যদি গ্রামে কাজ করতে করতে শাড়ি সরে যেত। সেটা কোনও দোষের ছিল না। এরা মানুষকে আকর্ষিত করার জন্য করত, তাঁদেরও আমি শ্রদ্ধা করছি। তাঁরা তাঁদের পেশার জন্য এমনটা করছে। আজকাল যারা বিনা কারণে ওইরকমভাবে শাড়ি পরেন, তারপর লোক কিছু বললে রেগে যান, মেয়েদের নীচু করা হচ্ছে! মেয়েরাই তো মেয়েদের নীচু করছে। পুরুষ সম্মান করবে কি করে যদি আমার মধ্যে মর্যাদা না থাকে।”
উপরিউক্ত তার এই মন্তব্য নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যম তোলপাড় হয়ে যাচ্ছে। অনেকেই তার কথার সমর্থনে নিজের মন্তব্য সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরছেন আবার অনেকেই তার বিরোধিতা করে বিরোধী মূলক কোষ তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। যারা এই বর্ষিয়ান অভিনেত্রী বিরোধিতা করেছেন তাদের মধ্যে একজন হলেন সত্যিকা মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ পর্ণার বুদ্ধিতে অর্ণবের বাড়িতে চলে গেল পুলিশ, এদিকে পিকলুর সাথে পালিয়ে গেল বর্ষা!
এক সাক্ষাৎকারের অভিনেত্রী মমতা শঙ্করকে প্রশ্ন করা হয়, এই যে স্বস্তিকা মুখোপাধ্যায় এমন একটি প্রত্যুত্তর দিয়েছেন তাতে কি খারাপ লেগেছে অভিনেত্রীর? মমতা শঙ্কর জানান, “স্বস্তিকাকে আমি ভালোবাসি। ও আমার নিজের মতন। ও যেটা বলেছে সেটা নিয়ে আমার কোন ক্ষোভ নেই। তবে ও যদি এটা আমার সামনে এসে বলতো তাহলে অনেক ভালো হতো। এভাবে বলে ও নিজেই নিজেকে ছোট করেছে।”

