‘আমি পারফেক্ট বাঙালের বাচ্চা!’- কিসের ক্ষোভ অপরাজিতা আঢ্যর? হঠাৎ কার উদ্দেশ্যে এমন বললেন অভিনেত্রী?

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় হোক বা বড় পর্দা সব জায়গাতে নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন অপরাজিতা। অভিনেত্রী বরাবরই একজন হাসিখুশি, খোলা মনের মানুষ। নিজেও ভালো থাকতে এবং পাশের মানুষগুলোকে ভালো রাখতে তিনি বরাবর ভালোবাসেন। তাই অসংখ্য মানুষের প্রিয় একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
এতগুলো বছর ধরে নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক, সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন। বিভিন্ন সময় তাকে বিভিন্ন চরিত্রে দেখে এসেছি আমরা। একই ধরনের চরিত্রে অভিনয় করতে কখনোই তাকে দেখা যায়নি। যার কারণে তিনি দর্শকদের কাছে আরো বেশি করে জনপ্রিয়। কখনো নিজের চরিত্র দিয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাস্তবেও ভীষণই মজার মানুষ তিনি।
তবে অভিনেত্রীকে আমরা সবসময় হাসিখুশি দেখি কিন্তু মাঝেমধ্যে তিনিও নিজের ভয়ংকর রূপ ধারণ করেন। সাক্ষাৎকার অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় কখনো তিনি কাজের জায়গায় বা বাইরে কোনরকম অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন কিনা। আর সেই পরিস্থিতিতে তিনি কিভাবে সামলেছেন।
সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অপরাজিতা বলেন, ‘আমি কখনো অন্যায় সহ্য করি না। আমাকে যদি কেউ আঘাত করে আমি তাকে পাল্টা আঘাত করি ওরকম নরম স্বভাবের মেয়ে আমি নই। মানিয়ে নিতে পারি কিন্তু যদি আমি দেখি কেউ আমাকে আঘাত করার চেষ্টা করছে তাহলে তখন আমি তাকে ছেড়ে দেই না। একবার ভিক্টোরিয়ার সামনে থেকে প্র্যাকটিস করে বাড়ি ফিরছিলাম বাসে করে। বাসে প্রচন্ড ভিড় উঠতে পারছিলাম না। ঠিক তখনই একটা ছেলে আমাকে ধরে বাসে ওঠার চেষ্টা করে অসভ্যতামি করতে থাকে। আমি প্রথমে ঠান্ডা গলায় বলি নেমে যাও। ছেলেটি শোনে না। এরপরে কয়েক ঘা দিয়ে বাসটা যখন স্লো হলো তখনই ধাক্কা দিয়ে ফেলে দিই। তারপরেই অদ্ভুত ভাবে বাস খালি হয়ে যায়। আমি হলাম পারফেক্ট বাঙালের বাচ্চা অন্যায় করলে আমার মাথা ফট করে গরম হয়ে যায়।’
আরও পড়ুনঃনিজের কথার জালে নিজেই জড়িয়ে পড়ল নিশা! ধরা পড়ে গেল সমস্ত চালাকি! ফাঁস জোয়ার ভাঁটা ধারাবাহিকের আজকের পর্ব!
ইন্ডাস্ট্রিতেও অনেক সময় খারাপ প্রস্তাবের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। সেই কথাও জানিয়েছেন অপরাজিতা। অভিনেত্রী কাজ করার আগেই জানিয়ে দেন তার কি কি চাই তিনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না। সেই বুঝে তিনি কাজ করতে রাজি হন যদি তার শর্তে রাজি থাকে তাহলে তিনি সেই কাজ করেন পরবর্তী সময়ে।

