‘আজকের দিনে শুধু প্রতিভা দিয়ে কাজ হয়না, শরীরটাও ম্যাটার করে, টলিউডের সমস্ত নায়িকা এক একজন…’- টলিউডের অভিনেত্রীদের নিয়ে বিস্ফোরক ঋতুপর্ণা সেন!

অভিনেত্রীকে বরাবরই আমরা বোল্ড অবতারের দেখেছি। টেলিভিশনের পর্দায় (Bengali Television) একাধিকবার নেতিবাচক চরিত্রে উঠে এসেছে তার নাম। দীর্ঘদিন ধরে অভিনয় জগতে কাজ করছেন অভিনেত্রী। আমরা কথা বলছি জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনকে (Rituparna Sen) নিয়ে। কিছুদিন আগে যার নাম জড়িয়ে ছিল ঠাকুর পুকুর দুর্ঘটনা কাণ্ডে। দীর্ঘদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) সঙ্গে যুক্ত হয়েছেন ঋতুপর্ণা। বহু বছর ধরে টেলিভিশনের পর্দার একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে (Bengali Serial) কাজ করছেন।

ধারাবাহিকে কাজ করার পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর বেশ এমন কিছু কাজ রয়েছে যা বারবার সমালোচনার মুখে পড়েছে। বেশ কয়েকবার বেশ কিছু সিনেমায় অভিনেত্রীকে বোল্ড অবতারের দেখেছেন দর্শক। যা নিয়ে সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ঋ নামেই বিশেষ পরিচিত। সকলেই তাকে এই নামে চেনে। অভিনেত্রীর অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম হলো বিষ, কসমিক সেক্স, গাণ্ডু ইত্যাদি। এর মধ্যে বেশিরভাগ ছবি বিতর্কিত সোশ্যাল মিডিয়াতে। এই নিয়ে অভিনেত্রী আগে কখনও কথা বলেননি, তবে অভিনেত্রী এই সমস্ত ছবিতে অভিনয় করাকে সাহসিকতা বলে মনে করেন।

কিন্তু একসময় চুটিয়ে অভিনয় করলেও বর্তমানে খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে। হঠাৎ করেই কেন হারিয়ে গেলেন অভিনেত্রী? সাক্ষাৎকারের সেই নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, ‘আমার তো মনে হয় টলিউডের প্রত্যেক নায়িকা একজিবিশনিস্ট। আমি বাংলার কথা বলছি, বলিউডে যাচ্ছি না। এখানকার প্রায় প্রত্যেক নায়িকাই তো আইটেম নম্বর করছেন। তাহলে? আজকের দিনে দাঁড়িয়ে শুধু মেধা বা প্রতিভা দিয়ে কাজ হয়না।’

আরও পড়ুনঃ ‘দূরে দেখি সাদা শাড়ি পরে এলো চুলে এক মহিলা কটমট করে তাকিয়ে আছে…’ অশরীরী আত্মার জন্যই মৃ’ত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন অপরাজিতা! সেই ঘটনা বলতে গিয়ে শিউরে উঠলেন অভিনেত্রী!

অভিনেত্রী আরও বলেন, ‘এখন একটা অনুষ্ঠানে ফিতে কাটতে গেলেও সবাই খোলামেলা ড্রেস পরে যায়। এমনকি পার্টিতে নাচ করছেন সেখানেও নিজেকে এক্সপোজ করছেন। আমাদের ওইটাই একমাত্র ক্রাইটেরিয়া। যদিও কিছু অভিনেত্রী চেষ্টা করছেন তবে তাদেরকেও এখন আমি দেখছি চকমকে পোশাক পরে স্টেজে উঠতে। যদি সত্যি প্রতিভার মাধ্যমে কাজ পাওয়া যেত তাহলে আমার কাজ কম হতো না। কিন্তু সেটা হয় না। এটাই যা দুঃখের।’ দীর্ঘদিন পর আগামী ১৪ নভেম্বর ঋতুপর্ণা অভিনীত ‘আগ্রা’ মুক্তি পাবে বড় পর্দায়।

Back to top button