‘পরকীয়াও প্রেম, শুধু সমাজ সেটা গ্রহণ করে না!’- চিন্তা ভাবনায় বরাবরই অনেকটা এগিয়ে পরিচালক তথা অভিনেত্রী! পরকীয়া নিয়ে কি বললেন অপর্ণা সেন?

আমি মিস ক্যালকাটা এই গানটা ৮ থেকে ৮০ সকলেরই বেশ চেনা। আজও বাঙালি এই গানটা ভোলেনি। হয়তো এই আইকনিক গান গুলো ভোলার মতো নয়। আর এই গানের সঙ্গে আমরা যাকে দেখেছিলাম সেই অপর্ণা সেন (Aparna Sen) এখনো কিন্তু একই রকম ফিট এন্ড ফাইন।
উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র রায় প্রত্যেকের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘বাক্স বদল’, ‘হংস মিথুন’, অরণ্যের দিনরাত্রি, জয় জয়ন্তী, নায়িকার ভূমিকায়, জীবন সৈকতে, মেম সাহেব, উনিশে এপ্রিল, পারমিতার একদিন, তিতলি, অন্তহীন, ইতি মৃণালিনী, চতুষ্কোণ এর মতো একাধিক ছবি। বসন্ত বিলাপ ছবিতে আমি মিস ক্যালকাটা গানের সঙ্গে অপারেশনের অভিনয় আজও ভোলেনি বাঙালি।
শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় গড়ে তোলেনি অপর্ণা সেন। একজন সফল পরিচালক হিসেবেও নিজের নাম ছড়িয়ে দিয়েছেন বাংলার বুকে। ৩৬ চৌরঙ্গী লেন ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার ছবির জন্যও জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। এছাড়াও অপর্ণা সেন পরিচালিত ছবি গুলির মধ্যে অন্যতম হলো জাপানিজ ওয়াইফ, ইতি মৃণালিনী, গয়নার বাক্স। অপর্ণা সেন পরিচালিত শেষ ছবি ছিল দ্য রেপিস্ট।
মানুষ হিসেবেও বরাবরই সত্যের পথে দাঁড়িয়েছেন অপর্ণা সেন। সত্যি কথা স্পষ্ট ভাবে বলতে মুখের উপর বলে দিতে তিনি কখনো দুবার ভাবেন না। এক সাক্ষাৎকারে একবার পরকীয়া প্রেম ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছিলেন যার কারণে চর্চা হয়েছিল অভিনেত্রী তথা পরিচালককে নিয়ে। কিন্তু কি এমন বলেছিলেন অপর্ণা সেন, কিছুদিন আগেই সাক্ষাৎকারে প্রেম পরকীয়া ইত্যাদি নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘সকলের জীবনে বারবার প্রেম এসেছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না একটা সম্পর্কে থাকাকালীন তার অন্য এক কাউকে কারোর প্রতি ভালোলাগা তৈরি হয়নি। পৃথিবীর সব সম্পর্ককে দিনের শেষে বন্ধুত্ব নাম দেওয়া যায়। আমি মনে করি বিয়ের পরেও প্রেম আসে মানুষের জীবনে। স্বামী স্ত্রী সম্পর্কে থাকাকালীনও তাদের সন্তান থাকার পরেও অনেকে জীবনে প্রেম আসে বহুবার। কোন কোন ক্ষেত্রে সেটা আয়ত্তের মধ্যে থাকে কোন কোন ক্ষেত্রে সেটা আয়ত্তের বাইরে চলে যায়। পরকীয়াও প্রেম, শুধু সেটা সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। সমাজ ঠিক করে দিয়েছে কোনটা প্রেম আর কোনটা পরকীয়া।’
আরও পড়ুনঃ উজিকে নিজেই বিয়ের প্রস্তাব দিল ঋষি! সফল হলো নিশার প্ল্যান! দুর্ধর্ষ আজকের পর্ব
অপর্ণা সেনের জীবনেও প্রেম এসেছে বারবার। সত্তরের দশকের গোড়ায় সঞ্জয় সেনকে বিয়ে করেছিলেন তবে টেকেনি সেই বিয়ে। পরে মুকুল শর্মার সঙ্গে সংসার শুরু করেন। তবে সন্তান আসার পর হয় বিচ্ছেদ। এরপ নব্বইয়ের দশকের গোড়ায়, ১৯৯৩ সালের ২৯শে জুলাই কল্যাণ রায়কে বিয়ে করেন অপর্ণা। তার সাথেই এখনো জুড়ে আছেন অভিনেত্রী।

