রত্নাপ্রিয়াকে এখনও অনেক কিছুই শিখতে হবে…’, নবাগতা অভিনেত্রীর অভিনয় নিয়ে বিস্ফোরক অভিনেত্রী অঞ্জনা বসু

ছ’বছর সময়টা নেহাতই কম নয়। ছোটপর্দা থেকে বড়পর্দার সবমাধ্যম দাপিয়ে ফের একবার স্টার জলসায় (Star Jalsha) দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী অঞ্জনা বসুকে (Anjana Basu)। পর্দায় তিনি একেবারে মানানসই মা। আরও একবার জলসায় মা হয়ে আসা নিয়ে তিনটি বড় কারণ জানালেন অভিনেত্রী।

স্টার জলসার নয়া ধারাবাহিক ‘উড়ান’-এ নায়কের মা হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই চরিত্রটি নাকি অন্যান্য চরিত্রের থেকে একেবারে আলাদা। এছাড়াও স্টার জলসা ও পরিচালক বাবু বণিক। অভিনেত্রীর মতে, “তাঁরা জানেন আমার থেকে কী করে চরিত্র বের করে আনতে হবে।” উড়ানের শুটিংয়ের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে খোশ আড্ডায় অভিনেত্রী অঞ্জনা বসু।

“মা-এর চরিত্র হলেও নতুনত্ব আছে ধ্রুবর মায়ের চরিত্রে”- অভিনেত্রী অঞ্জনা বসু

অভিনেত্রী অঞ্জনা বসু অধিক পরিচিত মায়ের চরিত্রে অভিনয় করেন বলে। দর্শক তাকে পর্দায় মা হিসেবেই দেখতে পছন্দ করেন। দীর্ঘ অভিনয়ের কেরিয়ারে রাগী মা, ভাল মা, খুব রাগী, অল্প রাগী, বন্ধু মা, দজ্জাল সব ধরনের মায়ের চরিত্রে অভিনয় করে ফেলেছেন। মায়ের চরিত্র করতে অভিনেত্রীর একঘেয়ে লাগে না?

উত্তরে অঞ্জনা বলেন,”একই চরিত্রে বারবার কাজ করতে একঘেয়েমি আসে। তবে এই চরিত্রটা খানিকটা আলাদা। আমায় অনেক ধরনের মায়ের চরিত্রে অভিনয় করেছি। রাগী, ভাল, খুব ভাল, দজ্জাল। তবে এই মায়ের চরিত্রটিকে বলা যায় একেবারে ঠিকঠাক মা। লুকটাও আমার বেশ পছন্দের।

অভিনেত্রীর আরও সংযোজন,”এখন সবে কাজ শুরু হয়েছে। তাই রোজ রোজ পরিচালক লুক ঠিক করছেন। এখন দেখা যাক, দর্শক কোনটা পছন্দ করে। দর্শক যেটা পছন্দ করবে সেইটাই দেখানো হবে।”

আরও পড়ুন: আসছে শুভ বিবাহ, কোন ধারাবাহিকের ঘাড়ে কোপ ফেলতে চলেছে সোনামণি সাহার এই আসন্ন ধারাবাহিক?

উড়ানের প্রোমো প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী অঞ্জনা বসু?

নতুন ধারাবাহিকের প্রোমো নিয়ে অভিনেত্রী বলেন,”ভীষণ ভাল। আমার দেখে মনে হয়েছে সিনেমা দেখছি। পরিচালকেও সে কথা জানিয়েছি। প্রতীকতো (Pratik Sen) অসাধারণ।” আর রত্নপ্রিয়া? নবাগতা অভিনেত্রী রত্নপ্রিয়া দাস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “ওঁ দারুণ। তবে ওকে ক্যামেরা নিয়ে খেলতে শিখতে হবে। সেইটা একদিনে হয় না। আস্তে আস্তে হবে। তবে ওঁকে পর্দায় দেখতে খুব ভাল লাগছে।”

 

Back to top button