আমাকে এর আগে কেউ ঠাম্মি বলে ডাকেনি…’, মন দিতে চাইয়ের শুটিংয়ের শেষদিনে আবেগপ্রবণ ঠাম্মি

শেষ হল জি বাংলার (Zee Bangla) ‘মন দিতে চাই’য়ের ( Mon Dite Chai) পথ চলা। ২৭শে মে ছিল শেষদিনের সম্প্রচার। তারও সপ্তাহখানেক আগে শেষ হয়ে গিয়েছিল শুটিং। এই ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে অভিনয় করছিলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)। ছোট থেকে বড় সব পর্দায় দাপিয়ে অভিনয় করে এসেছেন এতদিন।
ছোটপর্দায় ঠাম্মি বাঁ দিদার চরিত্র করার জন্য জনপ্রিয় অভিনেত্রী অনামিকা। শেষদিনের শুটিংয়ের ফাঁকে ধারাবাহিক নিয়ে দু-চার কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়লেন ছোটপর্দার ঠাম্মি। জানালেন, সেটের সবাইকে খুব মিস করবেন। দেড় বছর ধরে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে চার-পাঁচ দিন আসতেন সেটে। সকলে ঠাম্মি বলেই ডাকেন অভিনেত্রীকে। অভিনেত্রীও জুনিয়রদের সঙ্গে ঠাম্মি হয়েই মিশতেন।
মন দিতে চাই ধারাবাহিকের শেষদিনের শুটিংয়ের ফাঁকে আড্ডায় ঠাম্মি ওরফে অভিনেত্রী অনামিকা সাহা
তাঁর কথায়, “আঘাত হয়ত এভাবেই আসে। আমার মেয়ের তো সন্তান হয়নি এখনও। তাই ওদের ঠাম্মি ডাকটার প্রেমে পড়ে গেছি আমি। সিনেমায় যখন কাজ করতাম তখন কুঁড়ি, বাইশদিন ছুটির পর কান্নাকাটি হত। কিন্তু সিরিয়ালে এমন কিছু হয়নি। সিরিয়াল করতাম চলে আসতাম। তবে এই হাউজ, বাংলা টকিজ একটু আলাদা।”
বাংলা টকিজ প্রযোজনা সংস্থা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এখানে পরিচালক, প্রযোজক, কলাকুশলী, অভিনেতারা এত ভাল, যে দশটা বাজলেই অপেক্ষা করে থাকতাম কখন মেকআপ রুমে যাব…।” ধারাবাহিক শেষ হলেও সম্পর্ক থাকবে সকলের সঙ্গেই। তাই শেষদিনের শুটিংয়ে সেটের প্রত্যেককে নিজের বাড়ি আসার আমন্ত্রণ দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে দিলো অনিকেত! হেরে গেল অপরাজিতা, তিস্তারূপী শ্যামলীকে ধরে ফেললো তৃষা!
‘বুকের ভিতর কেমন একটা হচ্ছে…’ শেষদিনের শুটিংয়ের অনুভূতি নিয়ে অকপট অভিনেত্রী অনামিকা সাহা
“বুকের ভিতর কেমন একটা হচ্ছে, ঠিক বোঝাতে পারব না! এই যে সম্পর্কগুলো, এই যে পরিবেশ, এটা সত্যিই খুব কম সিরিয়ালে পেয়েছি।” যোগ করেন অনামিকা। ধারাবাহিক শেষের পর কী করবেন অনামিকা। অভিনেত্রী জানান, আপাতত কিছুদিন বিশ্রাম নেবেন। মেয়ে দিল্লিতে রয়েছে। তার সঙ্গে খানিকটা সময় কাটিয়ে আসবেন। ইতিমধ্যেই দুটি সিনেমায় অভিনয় করেছেন। তবে এখনই বেঙ্গল টকিজকে টাটা বাই বাই বলছেন টলিপাড়ার জাঁদরেল শাশুড়ি।

