‘ছোট থেকেই মেনে চলি’- বাংলার নববর্ষ নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী অনামিকা সাহা! ছোট থেকেই এই দিন কি কি করেন অভিনেত্রী?

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অনামিকা সাহা (Anamika Saha)। বর্ষীয়ান অভিনেত্রীকে আমরা দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতে দেখছি। একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের মন যেতে নিয়েছেন বারবার। বেশিরভাগ সময় অভিনেত্রীকে নেগেটিভ চরিত্রেই দেখে এসেছেন দর্শক। নিজের অভিনয় দিয়ে সকলের মন জিতেছেন অভিনেত্রী।

এখন অভিনেত্রীর বয়স হয়েছে। তবুও অভিনয় তার সঙ্গ ছাড়েনি। ধারাবাহিক জগতেও তাকে দেখা গেছে। বিভিন্ন ধারাবাহিকে ঠাকুমা, দিদার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনয়কে যেহেতু একেবারে অল্প বয়স থেকেই কাছে টেনে নিয়েছেন তাই অভিনয় ছাড়া পুরনো দিনের অভিনেতা অভিনেত্রীরা এক মুহূর্ত থাকতে পারে না। আজ বাংলার নববর্ষ, এই দিনটা কেমন করে কাটান অনামিকা। চলুন জেনে নেওয়া যাক।

নববর্ষ মানেই তো আমাদের কাছে নতুন জামা পড়ে হালখাতা করতে যাওয়া। বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, গল্প, পরিবারের লোকজনের সাথে সময় কাটানো, খাওয়া-দাওয়া, হইহুল্লোর কত কিছু। কিন্তু সময়ের সাথে সাথে সেই সব ধরণ পাল্টেছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে নববর্ষ ঠিক যেমন ছিল আজ তার নিয়ম রীতি অনেকটা পাল্টে গেছে। অনামিকা সাহা পুরানো দিনের মানুষ। তাদের সময়কার নববর্ষ আর বর্তমান সময়ে নববর্ষের মধ্যে অনেক পার্থক্য খুঁজে পান অভিনেত্রী।

সাক্ষাৎকারে সেই নিয়েই অভিনেত্রী বলেন, ‘যখন অভিনয় জীবনে ঢুকলাম, তখন অন্তত দুটো শুভ মহরত থাকত নববর্ষের দিন। নতুন সিনেমা নিয়ে তখন কি উন্মাদনা। আমাদের কি আনন্দ, এই বিশেষ দিনে যাব সেখানে। মনে আছে, সেখানে একটা সিনের অভিনেতারা, স্ক্রিপ্ট থেকে বেছে নিয়ে সংলাপ বলত। লাঞ্চে খাওয়াদাওয়া হত। এবং, সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান ভাইরা আমাদের সঙ্গে খাওয়াদাওয়া করত। বিকেল বিকেল বাড়ি আসতাম। সেটা যে সুখের আনন্দ ছিল। এখন আর সেসব নেই।’

আরও পড়ুনঃ বছর শুরুতেই বিরাট দুঃসংবাদ! কিডনিতে স্টোন ধরা পড়লো অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর! কেমন আছেন অভিনেত্রী?

তবে হালখাতার চল কিন্তু এখনো রয়েছে। দোকানে দোকানে মিষ্টির প্যাকেট বিতরণ, আইসক্রিম, কোল্ডড্রিংস খাওয়া হয়। সময়ের সাথে সাথে বেশ কিছু নিয়ম পরিবর্তন হলেও বেশ কিছু পুরনো জিনিসকে আমরা কিন্তু এখনো ধরে রেখেছি। নতুন বছর সবার ভালো কাটুক, এই কামনাই করব। সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে।

Back to top button