বছর শুরুতেই বিরাট দুঃসংবাদ! কিডনিতে স্টোন ধরা পড়লো অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর! কেমন আছেন অভিনেত্রী?

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) নামটা মিঠাই (Mithai) ধারাবাহিকের পর থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। এর আগে বহু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে তেমন জনপ্রিয়তা পাননি অভিনেত্রী সৌমিতৃষা। কিন্তু মিঠাই ধারাবাহিক তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। ওই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর ভক্ত সংখ্যা বাড়তে থাকে। দর্শকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন অভিনেত্রী।

ধারাবাহিকে অভিনয় করার পরেই সরাসরি বড় পর্দায় কাজের সুযোগ পান অভিনেত্রী। দেবের বিপরীতে প্রধান ছবিতে অভিনয় করে সকলের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে ওয়েবসিরিজ জগতেও পা রেখেছেন সৌমিতৃষা। কালরাত্রি ওয়েব সিরিজটি দর্শকদের ভালোই পছন্দ হয়েছে। প্রথমদিকে ভিলেন চরিত্রে অভিনয় করতেন তিনি। তারপর ধীরে ধীরে নিজের অভিনয়ের দক্ষতায় পান নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও মিঠাই যেন সৌমিতৃষার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাত ধরে একের পর এক বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী।

তবে এবারে সকলের প্রিয় মিঠাই এর জীবনে বিরাট বড় দুঃসংবাদ। বাংলার নববর্ষে সৌমিতৃষার জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা। অভিনেত্রীর জীবনে যে এরকম একটা দিন আসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। সকলেই প্রার্থনা করছে যাতে অভিনেত্রী এই কঠিন সময় তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন। ভক্তরা তো অভিনেত্রীকে নিয়ে ব্যাপক চিন্তায় পড়েছেন। কি থেকে কি হয়ে গেল কেউই বুঝতে পারছেন না।

সোমবার রাতে আচমকাই একটি পোস্ট শেয়ার হয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর প্রোফাইল থেকে। সেখানে দেখা যায়, একটি কিডনির ছবি! তাতে আবার পাথর। আর এই দেখেই, চিন্তায় ঘুম উড়ে গেছে অভিনেত্রীর ভক্তদের। হঠাৎ করে কেন এমনটা হলো অভিনেত্রীর সাথে? কেমন আছেন এখন তিনি? সেই নিয়েই নানান প্রশ্ন ভিড় করেছে ভক্তদের মনে।

আরও পড়ুনঃ রায়ানকে সঠিক পথে আনতে এই প্রথম স্ত্রীয়ের অধিকার দাবি করল পারুল! শিরিনের ভূত তাড়াতে অন্যরূপে ধরা দেবে পারুল! ফাঁস আজকের পর্ব!

এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অভিনেত্রীর সাথে এই নিয়ে যোগাযোগ করা হয়। সত্যি কি কিডনিতে স্টোন হয়েছে? কেমন আছেন সৌমিতৃষা? এই সমস্ত প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান ‘আমি না এটা নিয়ে কিছু বলতে চাইছি না’। যদিও ‘কেমন আছেন’ প্রশ্নে একগাল হেসেই জানলেন, ‘আমি ভালো আছি’। নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সবাইকে।

Back to top button