‘সমাজমাধ্যমের পাতায় যা দেখানো হয়, সেটা জীবন নয়, অবসাদে আ’ত্মহত্যার কথা ভেবেছি!’ ‘আ’ত্মহত্যা প্রতিরোধ দিবস’-এ মুখ খুললেন অভিনেত্রী অনামিকা

সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই এখন মাঝে মধ্যে আত্মহত্যার নানান ঘটনার খবর চোখে পড়ে। মানসিক অবসাদে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা অনেকসময়ই আত্মহত্যা করে বসেন। গত ১০ সেপ্টেম্বর ছিল ‘আত্মহত্যা প্রতিরোধ’ দিবস। সেইদিন অনেকেই এই নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন।
টলিপাড়ায় এমন অনেকেই আছেন যারা একসময় কাজ না পেয়ে অবসাদে ভুগতে ভুগতে আত্মহত্যা করেছেন। এই বিশেষ দিনে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীও পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে অভিনেতা উদয় প্রতাপের সাথে সুখে সংসার করছে অভিনেত্রী। ২০২৩ সালে বিয়ে করেন দুজনে। খুব ঘনিষ্ঠ কয়েকজন কাছের মানুষকে নিয়েই রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন তারা। কোন আড়ম্বর ছিল না সেই বিয়েতে।
তবে আত্মহত্যা দিবসে অনামিকা স্বীকার করেন তিনিও আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন একসময়। অনামিকা বললেন, ‘সমাজমাধ্যমের পাতায় যা দেখানো হয়, সেটা জীবন নয়। আমাদের ধৈর্য রাখতে হবে। যে মানুষটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁকে দয়া না করে তাঁর কথা শোনা দরকার। আমি নিজেও মনোবিদের সাহায্য নিয়েছি। ভাবছি আবার যাব।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি এই ধরনের মানুষদের কাছ থেকে দেখেছি। আমি নিজেও ছোটবেলায় হঠাৎ করে রেগে যেতাম। আচমকা মুড বদলে যেত। নিজেই নিজেকে বোঝাতাম। বাস্তবকে সহজে গ্রহণ করতে পেরেছি আমি। তাই সমস্যা থেকে বার করতে পেরেছি নিজেকে।’
আরও পড়ুনঃ মায়ের সাথে শাশুড়ির তুলনা! ‘নিজের মায়ের কথা না ভেবে শাশুড়িমাকে নিয়ে আদিখ্যেতা হচ্ছে!’ কটাক্ষের মুখে অনুরাগের ছোঁয়ার মিশকা
আত্মহত্যা কোনকিছুর সমাধান হতে পারে না। তবে দিনে দিনে মানুষ সচেতন হওয়ার বদলে আরও এই আত্মহত্যার প্রবণতা বাড়ছে। রোজই খবরের কাগজে এই ধরনের খবর শোনা যাচ্ছে। অনামিকাকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সেখানেই নিত্যদিন ভ্লগ ভিডিও শেয়ার করেন।

