মায়ের সাথে শাশুড়ির তুলনা! ‘নিজের মায়ের কথা না ভেবে শাশুড়িমাকে নিয়ে আদিখ্যেতা হচ্ছে!’ কটাক্ষের মুখে অনুরাগের ছোঁয়ার মিশকা

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জীবনে পা রেখেছেন তিনি নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।

কিছুদিন আগেই জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যা সন্তানের। মাত্র ২১ বছর বয়সে মা হলেন অহনা। খবরের শিরোনামে অহনার নাম মাঝেমধ্যে উঠে আসে তার মায়ের সঙ্গে মনোমালিন্যর কারণে। যদিও সন্তান জন্মের পরেও অহনার মা চাঁদনী একবারের জন্যেও নাতনির মুখ দেখতে আসেননি, কিংবা অহনা গর্ভবতী থাকা অবস্থায় একবারও তার খোঁজটুকু নিতে আসেননি।

সম্প্রতি আরো একবার খবরের শিরোনামে উঠে আসলেন অহনা। নিজের মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হলেও শাশুড়িই যে তাঁকে আপন করে নিয়েছেন সে কথা বার বার প্রকাশ্যে বলেছেন অভিনেত্রী। এবারে শাশুড়ির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কিছু ভিডিয়ো ভাগ করে নিলেন অভিনেত্রী।

প্রায় এক বছর কেটে গিয়েছে শাশুড়িকে হারিয়েছেন অহনা। প্রতি মুহূর্তে তাঁকে মিস করেন অহনা আর দীপঙ্কর। মেয়ে হওয়ার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, এই সময় শাশুড়িকে পাশে পেলে তাঁর শান্তি হত। তবে শ্বশুর অনেকটাই আগলে রেখেছেন তাঁকে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে অহনা লিখলেন, “আগের বছর জামাইষষ্ঠীর দিন তুমি আমাকে মেয়ে হিসেবে আর নিজের ছেলেকে জামাই হিসেবে বরণ করেছিলে! আর কেউ কোনওদিন করবে না।”

আরও পড়ুনঃ নিজের সিংহাসনে ফিরে এল পরশুরাম! জলসার কাঁধেই নিঃশ্বাস হয়েছে পরিণীতা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

সেই ভিডিওতে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘নিজের মায়ের কথা না ভেবে শাশুড়িমাকে নিয়ে আদিখ্যেতা হচ্ছে।’ আবার অন্য একজনের মন্তব্য, ‘নিজের মাকে এত কষ্ট না দিলেও পারতেন।’ যদিও দীর্ঘদিন ধরে এই ঘটনা চলছে। নেটিজেনদের আলাদা করে জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি অহনা।

Back to top button