‘বলদের মত শোয়ার নেশায় টাকা আর প্রেম বিলিয়ে বেড়ায়…’ মেয়ে অহনাকে নিয়ে বিস্ফোরক মা! তবে কি মেয়ের মা হওয়া মেনে নিতে পারেননি তিনি?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকে তাকে দিনের পর দিন শয়তানি করতে দেখেছেন দর্শকেরা। নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।

কয়েক বছর আগে ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অহনা। তারপরেই সোজাসুজি অভিনয় জগতে অভিনয় করার সুযোগ পান তিনি। টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার অনুরাগের ছোঁয়াতে ভিলেন চরিত্রে প্রথমবার আত্মপ্রকাশ করে অহনা। ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। ভিলেন চরিত্রে অভিনয় করা সত্যিই মুখের কথা নয়। সেখানে অহনা প্রথমবার অভিনয় করেই ভিলেনের চরিত্রটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। এছাড়াও সম্প্রতি সন্তান ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেও তার চরিত্রটি নেগেটিভ।

Ahona Dutta, Tollywood, Actress, Bengali Serial, Serial, Star Jalsha, Anurager Chowa, অহনা দত্ত, টলিউড, অভিনেত্রী, বাংলা সিরিয়াল, সিরিয়াল, স্টার জলসা, অনুরাগের ছোঁয়া

কিছুদিন আগেই অভিনেত্রী নিজের বিয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিলিয়ে ভাগ করে নিয়েছিলেন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই ক্যামেরার পেছনের মানুষ দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অহনা। তারপর থেকেই মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। আসলে দীপঙ্করের আগেও বিয়ে হয়েছিল, অহনা তার দ্বিতীয় স্ত্রী। আর দীপঙ্করের সঙ্গে অহনার বয়সের অনেক পার্থক্য রয়েছে। যার কারণে অভিনেত্রীর মা তাদের সম্পর্ক মেনে নেয়নি। এবারে সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিনেত্রীর মা।

আরও পড়ুনঃ আনকোরা নায়িকা আর পার্শ্ব চরিত্রকে নায়ক করেও ১০ বার টিআরপি টপার! প্রত্যেক সপ্তাহে বাজিমাত করছে পরিণীতার পারুল রায়ান!

এদিন চাঁদনি গঙ্গোপাধ্যায় একটি পোস্ট শেয়ার করে লেখেন, অনেক মেয়েরা নাকি ‘শোয়ার নেশায় টাকা আর প্রেন বিলিয়ে বেড়ায়।’ তবে কারও নাম করেননি। আর এটার সুযোগ নাকি পুরুষরা নেয়। সবটাই তিনি লিখেছেন সায়ন্ত মোদকের ছবি শেয়ার করে। এক ব্যক্তি সায়ন্ত মোদকের ছবি শেয়ার করে লেখেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজ ভয়াবহ হতে পারে যদি…’ সেই পোস্ট শেয়ার করেছেন চাঁদনি গঙ্গোপাধ্যায়। সঙ্গে লেখেন, ‘ইনি একা নন, অনেকেই আছেন। তবে সব মেয়েরা সাহস করে বলতে পারে না। বলদের মত শোয়ার নেশায় টাকা আর প্রেম বিলিয়ে বেড়ায়। সব জেনেও তাই এই ধরনের পুরুষরা নিজেদের চালানোর জন্য ফাঁদ পাতবেই, কিন্তু মেয়েদের একটু বুঝতে হবে।’

এদিন তাঁর পোস্টে দেবচন্দ্রিমা সিংহ রায়ের প্রশংসা করেন এভাবে সায়ন্তর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। যদিও চাঁদনি তাঁর পোস্টে কাকে ইঙ্গিত করে কথা বলেছেন সেটা স্পষ্ট নয়। অনেক নেটিজেনদের ধারণা তিনি নিজের মেয়ে অহনাকেই ইঙ্গিত করে বলেছেন।

Back to top button