আনকোরা নায়িকা আর পার্শ্ব চরিত্রকে নায়ক করেও ১০ বার টিআরপি টপার! প্রত্যেক সপ্তাহে বাজিমাত করছে পরিণীতার পারুল রায়ান!

বর্তমানে সব ধারাবাহিকই (Bengali Serial) টিআরপি নির্ভর। টিআরপি তালিকায় (TRP list) নিজেদের জায়গা দখল করে রাখতে সব ধারাবাহিকই চেষ্টা করে যায় দর্শকদের মন জয় করার। কোন কোন ধারাবাহিক শুরুর সময় থেকেই দর্শকদের মনে জায়গা দখল করে রাখে আবার কোন কোন ধারাবাহিক সময়ের সাথে সাথে দর্শকদের পছন্দ হতে শুরু করে।

সেরকমই জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো পরিণীতা। বেশ কয়েক মাস হল ধারাবাহিকটি শুরু হয়েছে জি বাংলার পর্দায়। জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর জায়গায় শুরু হয়েছিল পরিণীতা। ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও দেখার পর থেকেই অনেক কটাক্ষ, সমালোচনা হয়েছিল এই ধারাবাহিকটিকে নিয়ে। বেশিরভাগ নেটিজেনরাই দাবি করেছিলেন ধারাবাহিকটি একেবারেই চলবে না। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রথম সপ্তাহ ঘুরতে না ঘুরতে ঘুরতে টিআরপি টপার হয় পরিণীতা।

Bengali serial

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং নাবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী। উদয় ধারাবাহিক জগতে ব্যাপক জনপ্রিয় একজন অভিনেতা, কিন্তু এই প্রথমবার নায়ক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। অন্যদিকে ঈশানিও এই প্রথম টেলিভিশনের পর্দায় কোন ধারাবাহিককে অভিনয় করছে।

আরও পড়ুনঃ ৭৬ বছর বয়সে শেষ হলো পথচলা! জীবন যুদ্ধে ইতি টানলেন জনপ্রিয় অভিনেত্রী! অপূরণীয় ক্ষতির মুখে বিনোদন জগত!

আর প্রথমবার অভিনয় করে এবং দুজনে একসঙ্গে প্রথমবার জুটি বেঁধেই দর্শকদের মন খুব সহজে জয় করে নিয়েছে। শুরুর পর থেকে যে এত ভালোবাসা পাবে দর্শকদের সেটা ভাবতেই পারেনি কেউ। যেভাবে প্রথম দিকে ধারাবাহিককে নিয়ে কটাক্ষ সমালোচনা হয়েছিল সেখানে দাঁড়িয়ে পরপর ১০ বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক।

সত্যি প্রতি সপ্তাহে অবাক করা ফলাফল করছে পরিণীতা। এখনো পর্যন্ত টানা ১০ বার টিআরপি টপার হয়ে নতুন রেকর্ড গড়েছে ধারাবাহিকটি। যেখানে প্রথম দিকে এত অবহেলা অপমানিত হয়েছে ধারাবাহিকটি সেখানে দাঁড়িয়ে একেবারে অন্যান্য ধারাবাহিককে বাজিমাত করে দিচ্ছে এই ধারাবাহিক।

Back to top button