বলিউডের যাত্রা শেষ করে ফের বাংলার বুকে তোমাদের রানী? নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন অভিনেত্রী অভিকা?

এক সময়ে টেলিভিশনের পর্দার জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম একটি জুটি হল রানী-দুর্জয় জুটি। এই জুটিতে অভিনয় করেছেন অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprava Roy) এবং অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar) স্টার জলসার (Star jalsha) তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ছোটপর্দায় ব্যাপক পরিচিতি পেয়েছিলেন দুজনে। প্রথম ধারাবাহিকেই করেছিলেন বাজিমাত। নবাগতা অভিনেত্রী অভিকার সঙ্গে জুটি বেঁধে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। দুজনেই টেলিভিশনের পর্দায় সেই সময় দর্শকদের কাছে ছিল একেবারেই নতুন। আর এই আনকোরা দুইজনের জুটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শক মহলে।

তোমাদের রানী ধারাবাহিকে তাদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে অসংখ্য ফ্যান পেজ তৈরি হয়েছিল তাদের নিয়ে। যেই ফ্যান পেজগুলি থেকে এখনো রীতিমত রানী এবং দুর্জয় এর বিভিন্ন মুহূর্তের ভিডিও, ছবি পোস্ট করা হয়ে থাকে। টেলিভিশনের পর্দায় এমন অনেক জুটি আসে যারা দর্শকের সাথে ভীষণ ইমোশনাল ভাবে জড়িয়ে পড়ে। এরকমই জুটি ছিল রানী দুর্জয়ের জুটি। দুর্জয় তো অসংখ্য মেয়ের ক্রাশও হয়ে উঠেছিল রাতারাতি। স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিক শেষ হওয়ার পরেই হিন্দি টেলিভিশনের জগতে পা রেখেছিলেন অভিকা। তোমাদের রানী ধারাবাহিকের হিন্দি ভার্শন শুরু হয়েছিল স্টার প্লাসে। সেখানে আবারও রানী চরিত্রে অভিনয় করেছেন অভিকা।

বাংলা টেলিভিশনের পর্দা থেকে সোজা হিন্দি টেলিভিশনের পর্দায় কাজ করতে গিয়েছেন অভিকা। এর আগেও দেবচন্দ্রিমা, অদ্রিজার মতো বহু অভিনেত্রী বাংলা ধারাবাহিকের পর সোজা হিন্দি টেলিভিশনের পর্দায় কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং তাদের নায়িকা চরিত্রেই দেখা গিয়েছে হিন্দি টেলিভিশনের পর্দায়।

তবে আবারো বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন অভিকা মালাকার। কিছুদিন আগেই হিন্দি টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে তোমাদের রানী। আর তারপর থেকেই দর্শক চাইছেন যাতে আবারো বাংলা টেলিভিশনের পর্দায় ফিরে আসেন অভিকা। তবে কি দর্শকদের অনুরোধ রাখতেই আবারো বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী?

আরও পড়ুনঃ গুপ্ত সুড়ঙ্গ দিয়ে বড় রানীর মহলে ঢুকে পড়লো ফুলকি! রক্তের নমুনা হাতে আসতেই শুরু হলো ফুলকির নতুন খেলা!

এই বিষয়ে অভিনেত্রী যদিও এখনো কিছুই জানান নি। সবে মাত্র হিন্দি ধারাবাহিকটি শেষ হয়েছে এখনই কি আবার নতুন ধারাবাহিকে ফিরতে চান অভিনেত্রী সেই নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। ফিরলেও বাংলা টেলিভিশনের পর্দায় ফিরবেন কি অভিনেত্রী?

Back to top button