গুপ্ত সুড়ঙ্গ দিয়ে বড় রানীর মহলে ঢুকে পড়লো ফুলকি! রক্তের নমুনা হাতে আসতেই শুরু হলো ফুলকির নতুন খেলা!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ডিএনএ টেস্ট করার জন্য ব্লাড স্যাম্পেল নিতে আসে রোহিত ফুলকি। কিন্তু ছোট রানী তো আগে থেকেই সব ষড়যন্ত্র করে রেখেছে। তাই ফুলকি যখন ব্লাড স্যাম্পেল নিতে যায় তখন সেখান থেকে স্যাম্পেল হারিয়ে গেছে বলা হয়। যা একেবারেই স্বাভাবিক নয়। তবে ফুলকির বিশ্বাস সে বড় রানীর সন্তান। এদিকে ফুলকি তোর শপথ নিয়েছে সেই ছোট রানীর এক এক করে সাজানো সমস্ত বেয়াইন কাজ বন্ধ করে দেবে। তাই জন্য রোহিত তমাল পিয়াল সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে পরবর্তী মিশনে।

Abhishek Bose

ফুলকি সবাইকে নিয়ে পৌঁছে যায় রানীমার বেআইনি অস্ত্র তৈরির কারখানায়। যেখানে প্রতিদিন হাজার মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন অস্ত্র তৈরি করা হচ্ছে। ফুলকিরা চারিদিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়, সকলে মিলে এখানকার লোকজনদের ওপর নজর রাখতে থাকে। এরপর যখন ছোট রাণীর লোকেরা বেআইনি অস্ত্র নিয়ে পাচারের জন্য বেরিয়ে যায় ঠিক তখনই ফুলকি রোহিত পিয়াল তমাল সকলে মিলে নিজেদের অস্ত্র সাজায়। ফাঁকা বোতলের মধ্যে রকেট বাজি জ্বালিয়ে ছেড়ে দেয় গুদাম ঘরের দিকে। আর সেখানে বাজি ফেটে আগুন লেগে যায় চারিদিকে। আর সেই ভিডিও করে নেয় পিয়াল।

আরও পড়ুনঃ শা’স্তি স্বরুপ ঘর থেকে বিতাড়িত পারুল রায়ান! এই কঠিন অবস্থায় তিরপিণ্ডের ভরসা হয়ে উঠল জন্তু!

এবারে ফুলকি আর ছোট রানীর ফোনে ভিডিও পাঠায় না। ফুলকি সরাসরি তার মুখোমুখি দেখা করতে যায় রাজবাড়ীতে। রাজবাড়ীতে ঢোকার সময় অনেক বাধার সম্মুখীন হতে হয় তাদের। রাজমহলের পাহারাদার কিছুতেই ঢুকতে দেয় না ফুলকিতে। কিন্তু ফুলকি রোহিত সবাইকে নিজেদের ঘুষিতে কাবু করে ঢুকে পড়ে ভেতরে। ফুলকিকে দেখে প্রথমে ভীষণ বিরক্ত হন ছোট রানী। কিছুতেই ফুলকিকে ভেতরে আসতে দিতে চান না।

কিন্তু ফুলকি তো যা ঠিক করেছে সেটা করবেই। তাই ছোট রানীর কথা অমান্য করেই ঢুকে পড়ে সেখানে। রাজমহলের সকলের সামনে ফুলকি ফাঁস করে দেয় সবটা। আর ছোটরাণীকে জানায় ফুলকি যে এই রাজমহলের উত্তরাধিকারী সেটা সে প্রমাণ করে দেবে। ফুলকির মুখে কথা শুনে তো প্রথমে সবাই ভীষণই অবাক হয়ে যায়। ফুলকিকে ভুলভাল বকতে বারণ করে ছোট রানী। কিন্তু ফুলকি তো জানে আসল সত্যিটা কি। এরপর ভিডিও গুলো এক এক করে ছোট রানী সামনে তুলে ধরে, আর ছোট রানীকে বলে যায় ফুলকির হাতে শেষ হবে তার সমস্ত সাম্রাজ্য। ফুলকির এই হুমকিতে বেশ ভয় পেয়ে যায় ছোট রানী। এদিকে রোহিত ফুলকিকে বলে বড় রানী যে ফুলকির মা সেটা জানতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ছোট রানী। ফুলকি তখন রোহিতকে বলে বড় রানীর ঘরে যাওয়ার জন্য অনেক গুপ্ত সুড়ঙ্গ আছে তাই সেখান দিয়ে গিয়ে ব্লাড স্যাম্পল যোগাড় করা যায়।

Back to top button