শুটিং সেটেই নায়িকার ফোন থেকে টাকা চুরি, জগদ্ধাত্রীর সেটে অভিনেত্রী অঙ্কিতার টাকা চুরি করলেন সৌম্যদীপ, ধরা পড়ে অপ্রস্তুত নায়ক!
বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
পর্দায় অঙ্কিতা সৌম্যদীপের জুটিকে বরাবর ব্যাপক ভালোবাসা দিয়েছেন দর্শক। তাদের সম্পর্কে নানা রকম কথা শোনা গিয়েছিল মাঝে। তারা নাকি প্রেম করছেন এমন খবর রটে গিয়েছিল টলিপাড়ায়। তবে পরে সেই গুঞ্জনে জল ঢালেন দুজনেই। জানান তারা কেউ একে অপরের সাথে কোন সম্পর্কে নেই। তারপর শোনা গিয়েছিল তাদের বন্ধুত্বের ভাঙ্গন ধরেছে। তবে এবারে একেবারেই অপ্রত্যাশিত কাজ করে বসলেন নায়ক সৌম্যদীপ।
শুটিং ফ্লোরে অভিনেতা এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবেন সেটা কেউ ভাবতে পারেনি। অঙ্কিতার ফোনের কভার থেকে টাকা চুরি করে বসলেন সৌম্যদীপ। অভিনেত্রী নিজের ফোন কভারের পেছনে কিছু টাকা গচ্ছিত রাখেন সেখান থেকে অঙ্কিতার অনুমতি না নিয়েই টাকা সরান সৌম্যদীপ। আর ধরা পড়ে যাওয়ার পর বেশ অস্বস্তির মুখেই পড়েন অভিনেতা। সহ অভিনেতার থেকে এমন ব্যবহার একেবারেই প্রত্যাশা করেনি অঙ্কিতা। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
সৌম্যদীপের এমন আচরণে অঙ্কিতার যে বেশ অসন্তুষ্ট হয়েছে সেটা বোঝাই যাচ্ছিল তার চোখের মুখের অঙ্গভঙ্গি দেখে। এমনটা তিনি নায়কের থেকে আশা করেননি। দর্শকেরাও ভাবতে পারেনি গল্পের নায়ক এমন কাজ করতে পারে। মূলত জগদ্ধাত্রী ধারাবাহিকের হাত ধরেই সৌম্যদীপ সকল দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। জগদ্ধাত্রী ধারাবাহিকটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। কিন্তু ধারাবাহিকের সেটে যে এমন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাবে সেটা কেউই কল্পনা করতে পারেননি।
আরও পড়ুনঃ অতীতের অন্ধকার কাটিয়ে কমলিনীর জীবনে স্বাধীনতার রং! নতুন কাকুর সাথে মায়ের বিয়ের প্রস্তাব দিল মিঠি! সমাজের চোখ রাঙানি উড়িয়ে ভালোবাসার হাত ধরতে পারবে কমলিনী?
কি ভাবছেন এই ঘটনাটা সত্যি? আসলে না সৌম্যদীপ অঙ্কিতার ফোনের কভার থেকে টাকা নিয়েছে ঠিকই, তবে সেটা অঙ্কিতা এবং সেটের লোকজনের সামনেই। একেবারে মজার ছলে অঙ্কিতাকে খ্যাপানোর জন্য। প্রকাশ্যে অঙ্কিতার ফোনের কভার থেকে টাকা নিয়ে সকলকে সেই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে সৌম্যদীপ। গোটা ঘটনাটি অঙ্কিতের সামনে একেবারে মজার ছলে ঘটেছে।

