‘আমার টাকা আমার, বরের টাকা বরের, এই হিসেব থাকলেই সংসারে অশান্তি থাকে না!’ সুখী সংসারের আসল চাবিকাঠির সন্ধান দিলেন ইমন!

বর্তমান সময়ে বাংলা সংগীত জগতের অন্যতম জনপ্রিয় একজন গায়িকা হলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই বাংলা সিনেমা, চলচ্চিত্রে নিজের কন্ঠে অসাধারণ সমস্ত গান শ্রোতাদের উপহার দিচ্ছেন ইমন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান থেকে শুরু করে লোকসংগীত, আধুনিক গান সব ধরনের গানেই পারদর্শী ইমন। ৮ থেকে ৮০ সকলেই ইমনের ভক্ত। ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র হাত ধরেই দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি।
মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন গায়িকা। নিজের নানান মন্তব্যের কারণে বারবার তাকে নিয়ে চর্চা হয়ে থাকে। এবারে আবারো নিজের এক বক্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে চর্চিত হয়েছেন গায়িকা। ইমনের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট হয়েছে অনেকেই।
সম্প্রতি আবারো একটি পডকাস্ট শো তে ইমন এমন কিছু কথা বলে ফেলেন যার কারণে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। অনেকে তার সেই ধরনের কথা সমর্থন করেছেন। আবার অনেকেই ইমনকে সমর্থন করেননি। যার ফলে চর্চা হয়েছে ইমনের কথা নিয়ে।
ইমনকে ওই পডকাস্ট শোতে জিজ্ঞাসা করা হয় অনেকেই বলতে শোনা যায় আমার টাকা আমার টাকা বরের টাকাও আমার টাকা এই কথাটা ইমন কথাটা বিশ্বাস করেন, উত্তরে গায়িকা বলেন, ‘না এ কথাটা আমি একেবারেই সমর্থন করি না। আমি এবং নীলাঞ্জন প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম আমার টাকা আমার ওর টাকা ওর। ঘুরতে গেলে আমাদের দুজনের বিল আমরা আলাদা আলাদা দিই। ওর হিসেবের টাকাটা ও দেয় আমার হিসেবে টাকাটা আমি দি। এতে অনেকেই অবাক হয়ে যায় এরা আবার কেমন কাপল।’
আরও পড়ুনঃ ‘আমার জীবন নিয়ে নোংরামি করার অধিকার কেন কাউকে দেবো!’ অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ইশা সাহা
গায়িকা মনে করেন যার টা তার থাকলে কারো সাথে কারো অশান্তি লাগেনা। এই ক্ষেত্রে সম্পর্কে কোনো রকম জটিলতা তৈরি হয় না। যদিও অনেকেই গায়িকার এ কথার সাথে সমর্থন করেননি। অনেকেই জানিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে আলাদা আলাদা ব্যাপারটা থাকবে কেন, তারা তো একে অপরের পরিপূরক। তাদের বন্ধন তো একটাই। যদিও গায়িকার নিজস্ব মতামত কারো কথাতেই পাল্টাবে না।

