‘আমি এখন অন্যের বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি…’ প্রেমিকা না থাকায় অন্যের স্ত্রীয়ের সাথেই কাটলো সায়কের সরস্বতী পুজো!

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের কাছে সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) একটি অত্যন্ত জনপ্রিয় নাম। ছোটপর্দার বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে বর্তমানে তাকে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে সীমাবদ্ধ রাখা কঠিন, কারণ তিনি এখন বাংলার অন্যতম সফল ভ্লগার এবং ইউটিউবার। শেষবার সায়ককে তুই আমার হিরো ধারাবাহিকে একটি অত্যন্ত চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি সায়ক এখন একজন পূর্ণ সময়ের ভ্লগার। তার ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তিনি নিজের দৈনন্দিন জীবন, শুটিংয়ের পিছনের গল্প এবং পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো দর্শকদের সাথে শেয়ার করেন। আর তার সেইসব ভ্লগ ঘিরে মাঝে মধ্যেই নানান বিতর্কও সৃষ্টি হয়। যেমন কিছুদিন আগেই অভিনেতার নাম জড়িয়েছিল গায়িকা দেবলীনা নন্দীর সাথে। সায়ক ও দেবলীনার বন্ধুত্বের দিকে কাদা ছিটানোর চেষ্টা করেছিল কিছু নেটিজেন।
সম্প্রতি গিয়েছে সরস্বতী পুজো, আর ওইদিক সকলের নিজের প্রেমিক প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়ায়। কিন্তু সায়ক তো সকলের চেয়ে আলাদা, ভিন্ন কিছু না করলে তো তার দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। সরস্বতী পুজোতে সায়কের ভ্লগ ভিডিওর একটি অংশে দেখা যায়, তার স্কুটির পেছনে একজন মহিলা বসে আছেন এবং সায়ক ক্যামেরার দিকে তাকিয়ে খুব মজার ছলে এবং কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলতে থাকেন যে, তিনি অন্য একজনের স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
কিন্তু সরস্বতী পুজোর দিন কাকে স্কুটারের পিছনে বসিয়ে ঘোরাচ্ছেন অভিনেতা, সেই নিয়ে হাজার প্রশ্ন উঠেছে দর্শকমহলে। সকলেই সেই নিয়ে কৌতুহল হয়ে পড়েছে। ইন্টারনেটে নেতিবাচক বা বিতর্কিত কিছু দেখলে সাধারণ মানুষ দ্রুত সেখানে নেগেটিভ কমেন্ট বা সমালোচনা করতে ছুটে আসে। এর আগেও সায়কের সাথে এমন ঘটনা ঘটেছে। গায়িকা দেবলীনা নন্দীর নাম জড়িয়ে অনেক কুৎসিত মন্তব্য করেছেন মানুষজন। এমনকি সায়ক নিজের এই ভিডিওও পোস্ট করে বলছেন ধেয়ে ধেয়ে মানুষ নেগেটিভ কমেন্ট করতে আসুন।
আরও পড়ুনঃ বসন্ত পঞ্চমীর সন্ধ্যায় রাজকীয় বিয়ে! লাল বেনারসিতে লাল টুকটুকে বউ সেজে উপস্থিত “পাখি”! শীতের আমেজে জমজমাট মেনু!
আসলে সায়কের স্কুটারের পিছনে তারই এক পরিচিতের স্ত্রী ছিলেন। প্রথমে বিষয়টা সায়ক সিরিয়াসলি বললেও পড়ে দেখা যায় ওই মহিলার স্বামীও স্কুটি নিয়ে আসছেন পিছন পিছন। আসলে গোটা বিষয়টাই মজার ছলে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য করেছেন সায়ক।

